নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর ভূরুলিয়ায় টিভি দেখাকে কেন্দ্র করে স্ত্রী হত্যার ঘটনায় মরদেহ উদ্ধারের একদিন পরেই ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে র্যাব।

নিহত গৃহবধূর রাছুমা খাতুন (৪২)। তিনি দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার পূর্ব বাজিতপুর এলাকার মো. গোলাম রছুলের মেয়ে। বর্তমানে গাজীপুর মহানগরীর সদর থানাধীন পূর্ব ভুরুলিয়া সাকিনস্থ ভাড়া বাসায় স্বামীর সাথে বসবাস করতেন।
তিনি জানান, গত ৫ ডিসেম্বর টিভি দেখাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। স্ত্রী ঘুমিয়ে গেলে গলায় রশি পেঁচিয়ে স্ত্রীকে মৃত্যু নিশ্চিত করে সেফটি ট্যাংকের ভেতর ফেলে পালিয়ে যায় স্বামী মিনহাজ। পরে স্থানীয়রা ট্যাংকির ভেতরে মরদেহ দেখে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে।
এরপর নিহতের বাবা গোলাম রসুল বাদী হয়ে জিএমপি সদর থানার একটি হত্যা মামলা দায়ের করলে র্যাব তথ্য প্রযুক্তির মাধ্যমে ছায়া তদন্তে নামে। পরে ঢাকার মুগদা এলাকা থেকে স্বামী মো. মিনাজ আলীকে গ্রেফতার করে। এদিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ স্ত্রী হত্যার কথা স্বীকার করেছে বলে জানান র্যাব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



