তারকাদের নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। আর তাদের বিয়ে বা বিশেষ দিন নিয়ে তো কথাই নেই। এবারে মার্কিন পপ গায়িকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ে নিয়ে এমন ঘটনাই ঘটেছে তবে বিষয়টা দারুন অদ্ভুত। গায়িকার বিয়ের আবর্জনা কিনছে তার ভক্তরা।

ইয়নের প্রতিবেদনে জানা যায়, গত ৩ জুলাই নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় বহুল আলোচিত এই তারকা জুটির বিয়ে। অনুষ্ঠানে সাধারণ ভক্তদের প্রবেশের সুযোগ ছিল না। তবে এখন তারা বিয়ের স্মৃতিচিহ্ন সংগ্রহ করার সুযোগ পাচ্ছেন আর শুনতে অবাক লাগলেও এর মধ্যে রয়েছে অনুষ্ঠানস্থলের আশপাশ থেকে সংগ্রহ করা আবর্জনাও।
‘নিউইয়র্ক সিটি গারবেজ’ নামের একটি ওয়েবসাইট বিয়ের ভেন্যুর আশপাশ থেকে সংগ্রহ করা বিভিন্ন সামগ্রী বিক্রির জন্য তালিকাভুক্ত করেছে। সেখানে ২৫ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে কাপড়ের ছোট টুকরো, সফট ড্রিংকের ক্যানের ঢাকনা, এমনকি একটি এয়ারপডও। বিক্রেতার দাবি, সবকিছুই বিয়ের দিন ম্যাডিসন স্কয়ার গার্ডেন-সংলগ্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে।
তবে সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে একটি স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগ। দাবি করা হচ্ছে, এতে সংরক্ষণ করা হয়েছে বিয়ের অনুষ্ঠানের ভেতরের ‘বাতাস’। এই ব্যাগটির দাম রাখা হয়েছে ৪৯ হাজার ৯৯৯ দশমিক ৯৯ মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকারও বেশি।
অবিশ্বাস্য হলেও সত্য, এই অদ্ভুত পণ্যটি দেখতে ইতোমধ্যেই শতাধিক মানুষ আগ্রহ দেখিয়েছেন। ফলে সেটিও বিক্রি হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা। কেউ একে ভক্তদের ভালোবাসার চরম প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি প্রচারণার কৌশল।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রসঙ্গত, দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। প্রায় এক হাজার অতিথির উপস্থিত ছিলেন এই বিয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী অ্যাডাম স্যান্ডলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



