আন্তর্জাতিক ডেস্ক : টোঙ্গার প্রধানমন্ত্রী এবং গণতান্ত্রিক নেতা আকিলিসি পোহিবা বৃহস্পতিবার অকল্যান্ডের একটি হাসপাতালে মারা গেছেন। নিউমোনিয়ার চিকিৎসার জন্য একদিন আগে টোঙ্গা থেকে বিমানে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। আকিলিসি পোহিবার অফিস থেকে এক বার্তায় বলা হয়, ৭৮ বছর বয়সের আকিলিসি কয়েক বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন।

Advertisement
ইতিহাসের সাবেক শিক্ষক পোহিবা টোঙ্গায় বৃহত্তর গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রভাবশালী নেতা ছিলেন। পোহিবা ১৯৮৭ সালে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন এবং ২০১৪ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহন করেন।
২০১৭ সালে টোঙ্গার রাজা কিং তুপৌ ষষ্ট পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে পোহিবাকে বরখাস্ত করেন। পরে রাজা পার্লামেন্টের আগাম নির্বাচন ঘোষণা করেন, এই নির্বাচনে পোহিবার দল বিজয়ী হলে তিনি আবার প্রধানমন্ত্রী হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



