Advertisement
ট্যাংকার জাহাজে যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) চট্টগ্রামে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় ‘ওটি কোরবান আলী শাহ’ নামের জাহাজটি থেকে এসব ডিজেল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।
তিনি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দেশজুড়ে জ্বালানি সংকট রোধে এই অভিযান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


