Advertisement

জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পাজেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে যশোরের এক উপজেলা চেয়ারম্যানসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। এর মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

সোমবার বিকেলে উপজেলার নয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও করিমপুর গ্রামের ইউছুপ আলীর ছেলে নাজমুল ইসলাম (কাজল), একই গ্রামের আরিফুল ইসলাম, ঢাকার তালতলার সুমন মিয়ার মেয়ে আখি (২০)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি তৌফিকুল আলম জানান, সোমবার বিকেল ৩ টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি পাজেরো নয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাজেরো গাড়িতে থাকা ২ জন পুরুষ মারা যান। মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পর ঢাকা-সিলেট মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের নিচে ঢুকে পড়া পাজেরো গাড়ি কেটে হতাহতদের উদ্ধার করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.