
ট্রাম্পের এ আচরণের বিষয়ে প্রশ্ন করা হয়েছে কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। প্রশ্ন শুনে ২০ সেকেন্ড চুপ করে ছিলেন ট্রুডো। এসময় তার চোখ-মুখ জুড়ে ছিল অস্বস্তির চাপ। দীর্ঘ সময় চুপ থাকার পর ট্রুডো বলেন, যুক্তরাষ্ট্র যা চলছে আমরা সবাই তার ত্রাস ও ভয়াবহতা দেখেছি। এখনই সময়, সবাইকে ডেকে তাদের কথা শোনার, কোথায় অবিচার হয়েছে তা জানার। দশকের পর দশকের উন্নতির ধারায় এগিয়ে চললেও এসব অবিচার অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী আন্দোলনের ঢেউ লেগেছে কানাডাতেও। সেখানেও বিক্ষোভকারীরা কানাডার নেতৃত্বকে বিদ্যমান বর্ণবৈষম্যের বিষয়টি স্বীকার করতে আহ্বান জানিয়েছেন। ট্রুডোও এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, কৃষ্ণাঙ্গ কানাডিয়ানরাও প্রতিনিয়ত বর্ণবৈষম্যের শিকার হচ্ছেন। পদ্ধতিগতকারণে নানাভাবে তারা এ বৈষম্যের শিকার হচ্ছেন। এ বিষয়ে আমাদের সবাইকে পদক্ষেপ নিতে হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



