
আন্তর্জাতিক ডেস্ক : এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার বিষয়টি এখনো সরাসরি মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প। তার ঘনিষ্ঠদের অনেকের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, কীভাবে ট্রাম্প নিজের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি প্রতিহত করবেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এ নিয়ে হোয়াইট হাউসের উপদেষ্টাদের অনেকেই উদ্বেগে রয়েছেন।
একজন কর্মকর্তা বলেছেন, তিনি (ট্রাম্প) কোন পথে চলেছেন, তা কেউ নিশ্চিত নয়। আরো এক মাসের জন্য তিনি প্রেসিডেন্ট থাকছেন।
সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন আইনজীবী সিডনি পাওয়েল। তবে অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা টেলিফোন থেকে শুরু করে ওভাল অফিসে উপস্থিত হয়ে ট্রাম্পকে পরামর্শ দিচ্ছেন- কিভাবে তিনি ভোটের ফল অর্থাৎ হারের বিষয়টি উল্টে দিতে পারেন।
এদিকে সামনের বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন জো বাইডেন। ওই সময় ট্রাম্প কী প্রক্রিয়ায় বিদায় নেবেন বা ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবেন তাও অজানা।
গত সপ্তাহে মন্ত্রী পরিষদের বৈঠকে বেশিরভাগ সময় ধরে ভোট জালিয়াতির অভিযোগ তুলে কথা বলেছেন ট্রাম্প। এতে করে সেখানে উপস্থিত অনেকেই হতবাক হয়েছেন বলে সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে।
ট্রাম্প মনে করেন, সুপ্রিম কোর্টসহ অন্যান্যদের সহায়তা পেলে ক্ষমতায় থাকতে পারবেন। এজন্য আইনজীবীদের তিনি প্রভাবিত করতে পারেন। অবশ্য ট্রাম্প বলেছেন, আইনজীবীরা খুবই ভীতু।
সিএনএন আরেক প্রতিবেদনে জানিয়েছে, সামরিক আইন জারির ব্যাপারে ট্রাম্পকে পরামর্শ দেওয়া হয়েছে গত শুক্রবারের বৈঠকে। তবে তার উপদেষ্টাদের অনেকেই তাতে উদ্বেগ প্রকাশ করেছেন।
পরে ট্রাম্প এক টুইট বার্তায় জানান, সামরিক আইন জারির খবর পুরোটাই ভুয়া। আর এ ব্যাপারে প্রকাশিত সংবাদকে অপসাংবাদিকতা আখ্যা দেন তিনি।
সূত্র: সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



