
ট্রাম্পের কড়া সমালোচনা করে বুধবার ম্যাটিস বলেন, প্রেসিডেন্ট আমেরিকাকে বিভক্ত করার চেষ্টা করছেন এবং দেশ পরিচালনায় পরিপক্ক নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন।
দ্য আটলান্টিক অনলাইনে প্রকাশিত বিবৃতিতে জিম ম্যাটিস বলেন, আমার জীবনে দেখা ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট, যিনি মার্কিন জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেননি, এমনকি ঐক্যবদ্ধ করার চেষ্টার ভানও করেননি। বরং ঐক্যবদ্ধ করার পরিবর্তে তিনি আমাদের বিভক্তের চেষ্টা করছেন।
বিগত তিন বছর যাবত আমরা অপরিপক্ক নেতৃত্ব দেখে আসছি মন্তব্য করে ম্যাটিস দেশটিতে চলমান বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রতিও সমর্থন জানান।
তিনি গত সপ্তাহে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যার ঘটনায় দেশটির বিভিন্ন নগরীতে সহিংস বিক্ষোভ দমনে ট্রাম্পের সেনাবাহিনী নামানোর হুমকিতে ক্ষুব্ধ ও হতাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০১৮ সালে সিরিয়া থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেয়ার ব্যাপারে ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করে পদত্যাগ করেন জিম ম্যাটিস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



