
এমন সময় সেখানে অবস্থান করছিলেন স্টেশনের কর্মী সাগর মাহমুদ। সকাল ৭টা ৩৬ মিনিটে বগুড়া রেলস্টেশন থেকে সাগর মাহমুদ উদ্বিগ্ন হয়ে জাতীয় হেল্পলাইন ৯৯৯ নম্বরে কল করে জরুরি উদ্ধার সহায়তা চান। তিনি বগুড়া রেলস্টেশনের কর্মী বলে পরিচয় দেন। ৯৯৯ তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে বগুড়া ফায়ার স্টেশনের সঙ্গে কথা বলিয়ে দেন এবং দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান।
সংবাদ পেয়ে বগুড়া ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। পরবর্তীতে বগুড়া ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ৯৯৯ কে জানায়, তারা অসুস্থ প্রসূতি নারী মোছা. রুবিয়া খাতুন (২৮) ও তার নবজাতক ছেলে সন্তানকে উদ্ধার করে বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে দিয়েছেন। তাদের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



