
শুক্রবার (২৯ মে) রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর বাড়িতে চিকিৎসক আসছে শুনে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী।
তিনি জানান, ৫ দিন আগে গাজীপুর থেকে জ্বর নিয়ে নিজ বাড়িতে আসেন রুহুল আমিন। বিষয়টি জানতে পেরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। শুক্রবার রাতে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে।
এরপর স্বাস্থ্য কমপ্লেক্স এবং পুলিশের একটি দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিয়ে তার বাড়ির উদ্দেশে রওনা দিলে তিনি ডাক্তারের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। এখনো তিনি পলাতক।
রুহুল আমিন বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের একইর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



