
নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের জিনারুল আলীর স্ত্রী তানিয়া খাতুন (২৫) ও তার অন্তসত্ত্বা ননদ রোমানা খাতুন (২২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ৯ টার দিকে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা শহরে ডাক্তার দেখিয়ে হাতিভাঙ্গা এলাকায় যাচ্ছিলো একই পরিবারের মনিরুল হোসেন, তানিয়া খাতুন ও রোমানা খাতুন। পথিমধ্যে কোষাঘাটা এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি আলমসাধূর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও আরো দুই আরোহী গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আরসালান তানিয়া খাতুনকে মৃত ঘোষনা করেন ও আহত দুজনকে হাসপাতলের ওয়ার্ডে ভর্তি করেন। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘন্টা পর মারা যান মটরসাইকেলের আরেক আরোহী অন্তসত্ত্বা রোমানা খাতুন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) মামুনুর রশিদ জানান, দামুড়হুদার কোষাঘাটা বটতলা এলকায় একটি ট্রাক বিকল অবস্থায় দাড়িয়ে ছিলো। ধারনা করা হচ্ছে দাড়িয়ে থাকা ট্রাকটির কারনে এ দুর্ঘটনা ঘটেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



