Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ডিএনএ পরীক্ষায় বেরিয়ে আসছে যুক্তরাষ্ট্রে অজাচারের বেহাল চিত্র
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় বেরিয়ে আসছে যুক্তরাষ্ট্রে অজাচারের বেহাল চিত্র

By Saiful IslamMarch 22, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ডিএনএ পরীক্ষা সাধারণত পিতৃপরিচয় বা বংশ নির্ধারণের জন্য ব্যবহৃত হয়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এই পরীক্ষার মধ্য দিয়ে বেরিয়ে আসছে একের পর এক অজাচার বা বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং এর মধ্য দিয়ে লাভ করা সন্তানদের মধ্যে আন্তজৈবিক সম্পর্কের ঘটনা। বলা হচ্ছে, সব সমাজেই অজাচারের মতো ঘটনা কম-বেশি ঘটে থাকে, কিন্তু যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এ ধরনের ঘটনা ধারণার চেয়েও বেশি সংখ্যায় প্রকাশ পাচ্ছে।

ডিএনএ পরীক্ষা

Advertisement

এ বিষয়ে দ্য আটলান্টিকের এক প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৭৫ সালে একটি মনঃসমীক্ষার বইয়ে প্রকাশিত গবেষণায় যুক্তরাষ্ট্রে অজাচারের মতো ঘটনায় জন্ম নেওয়া শিশুর সংখ্যা উল্লেখ করা হয়েছিল—প্রতি লাখে মাত্র একজন। কিন্তু সাম্প্রতিক একটি গবেষণা বলছে, এই সংখ্যাটি এখন প্রতি সাত হাজারে একজনে এসে দাঁড়িয়েছে।

সম্প্রতি সিএনএনে প্রকাশিত এ-সম্পর্কিত একটি প্রতিবেদনে ভিক্টোরিয়া হিল নামে এক নারীর ঘটনা তুলে ধরা হয়েছে। ডিএনএ পরীক্ষার মধ্য দিয়ে ওই নারী একটি অপ্রিয় সত্যের মুখোমুখি হয়েছেন।

৩৯ বছর বয়সী হিল একটি ডিএনএ পরীক্ষায় অংশ নেওয়ার পর জানতে পারেন তাঁর প্রেমিকের সঙ্গে তাঁর পারিবারিক লতা-সূত্রের যোগ রয়েছে। বিষয়টিতে তাঁরা দুজনই অবাক হয়েছিলেন। এ অবস্থায় তাঁর সাবেক প্রেমিকও ডিএনএ পরীক্ষায় অংশ নেন। এর ফলে যে সত্য বেরিয়ে এসেছে—তা মোটেও সুখকর ছিল না। সাবেক এই প্রেমিক-প্রেমিকা জানতে পারেন, তাঁরা আসলে ভাই-বোন। মা আলাদা হলেও তাঁদের বাবা হলেন একই ব্যক্তি।

ভিক্টোরিয়া হিল যাকে এত দিন নিজের বাবা জেনে এসেছেন, তিনি আসলে তাঁর জৈবিক পিতা ছিলেন না। সিএনএনকে হিল বলেন, ‘আমি এই ঘটনার দ্বারা আঘাত পেয়েছি। এখন আমি মানুষজনের ছবি দেখে ভাবছি—এই লোকগুলোও আমার ভাই কিংবা বোন হতে পারে।’

হিলের ধারণা অমূলক নয়। পরবর্তী সময় তিনি পরে জানতে পেরেছেন, তাঁর আরও অনেক ভাই-বোন রয়েছে। হিল বলেন, ‘আমি আমার সৎভাইয়ের সঙ্গে শুয়েছি। অন্য একজনের সঙ্গে গেছি প্রাথমিক বিদ্যালয়ে।’

মূলত একটি দুর্ঘটনাজনিত অজাচারের ঘটনা উন্মোচন করতে গিয়ে ভিক্টোরিয়া হিলের ঘটনা তুলে ধরেছে সিএনএন। হিলের মা সন্তান জন্ম দেওয়ার জন্য দান করা শুক্রাণু গ্রহণ করেছিলেন। যে চিকিৎসকের অধীনে তিনি এই পদ্ধতির ভেতর দিয়ে যাচ্ছিলেন, সেই চিকিৎসকই নিজের শুক্রাণু আরও অনেকের মতো হিলের মায়ের ডিম্বাণুতে স্থাপন করেছিলেন। ডা. ডোনাল্ড ক্লেইনের মতো আরেক চিকিৎসকের বিরুদ্ধেও এমন অভিযোগ রয়েছে, যিনি ভারতে এভাবে অন্তত ৯০টি শিশুর জন্ম দিয়েছিলেন।

অজাচারের ফলে জন্ম নেওয়া শিশুদের জন্মগত ত্রুটি এবং জিনগত রোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে বলে দাবি করে আসছেন বিজ্ঞানীরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

June 22, 2026
বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

June 22, 2026
Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

June 22, 2026

Latest News

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa