জুমবাংলা ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (২৯ আগস্ট) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
আদেশে বলা হয়, ডিএমপির লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক অপূর্ব হাসানকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দীন মিয়াকে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামানকে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. সাজেদুর রহমানকে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিককে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও গোয়েন্দা মিরপুর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলামকে গোয়েন্দা লালবাগ বিভাগে বদলি করা হয়েছে।
এর আগে ২৫ আগস্ট ডিএমপির পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ১৮ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়। ডিএমপির বিভিন্ন বিভাগে এসব কর্মকর্তাদের বদলি করা হয়।
বদলি হওয়া ১৮ কর্মকর্তার মধ্যে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের নিরস্ত্র পরিদর্শক তাসলিমা আক্তারকে চকবাজার থানার পরিদর্শক (তদন্ত), কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন) ঠাকুর দাস মালোকে শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত), গেন্ডারিয়া থানার পরিদর্শক (অপারেশন) রাসেল হোসেনকে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত)।
শ্যামপুর থানার পরিদর্শক (অপারেশন) জামাল হোসেনকে দারুসসালাম থানার অপারেশন (তদন্ত), শাহজাহানপুর থানার পরিদর্শক (অপারেশন) জাহাঙ্গীর আলমকে শেরে বাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত), সংযুক্ত সিআরও শাখার পরিদর্শক আবুল হাসনাত খন্দকারকে ভাষানটেক থানার অপারেশন (তদন্ত) পদে বদলি করা হয়।
একই আদেশে ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) মো. নূর আলম সিদ্দিকীকে গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত), মতিঝিল থানার পরিদর্শক (অপারেশন) মো. রফিকুল ইসলামকে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত), পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) মো. ইয়ামিন কবিরকে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়।
এ ছাড়া শেরে বাংলা নগর থানার পরিদর্শক তদন্ত মুহাম্মদ আবুল কালাম আজাদকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ, ভাষানটেক থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলামকে গোয়েন্দা ওয়ারী বিভাগ, গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ আমিনুল ইসলামকে সিটি অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগে বদলি করা হয়।
অন্যদিকে, মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ মো. আক্তার হোসেনকে গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগে, যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুর রহমানকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ, বংশাল থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আবুল কালাম ভূঁঞাকে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত)।
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল আলীমকে গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগে, লাইনওআর বিভাগের পরিদর্শক মো. আজিজ আহমেদকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে ও লাইনওয়ার বিভাগের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলামকে গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগে বদলি করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


