Advertisement

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইন ও নারী ও শিশু নির্যাতন আইনে এসএম আক্তারুজ্জামান (৪২) ও আসাদুজ্জামান নূর (৩৫) নামের কথিত দুই সাংবাদিককে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত আক্তারুজ্জামান কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামের মৃত ফুলু বক্সের ছেলে ও আসাদুজ্জামান বাঙ্গাল হাওলা গ্রামের লোকমান হোসেনের ছেলে।

মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ থানার ফেইজবুক আইডিতে এ তথ্য নিশ্চিত করে কথিত ওই দুই সাংবাদিকের ছবিসহ প্রেস রিলিস দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮, অন্যের তথ্য নিজের বলিয়া প্রকাশ করিয়া অন্যকে অপমান অপদস্ত করে ফেইসবুকের মাধ্যমে মানহানিকর, তথ্য প্রকাশ ও সহায়তা অপরাধে এবং ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ শ্লীলতানী করত: মানহানী ও হুমকি প্রদানের অপরাধ কথিত দুই সাংবাদিককে গ্রেফতার করিয়া আদালতে প্রেরন করা হইল।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, স্থানীয় উপজেলা যুব মহিলা লীগের দুই নেত্রীর করা পৃথক দুটি মামলায় (নং ১৩ ও ১৪) সোমবার রাতে তাদের নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাদের গাজীপুর আদালতে তাদের প্রেরণ করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google