Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ডিমের দাম ডজনে ১০ টাকা বেড়েছে, বেগুন কেজিতে ২০
বিভাগীয় সংবাদ

ডিমের দাম ডজনে ১০ টাকা বেড়েছে, বেগুন কেজিতে ২০

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 24, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে ১০ টাকা। দফায় দফায় ডিমের দাম বৃদ্ধি অস্বস্তিতে ফেলেছে নিম্ন আয়ের মানুষদের। উচ্চমূল্যে বিক্রি হচ্ছে সবজিও। তবে আনার ও আপেল ছাড়া অন্যান্য ফলের দাম স্থিতিশীল রয়েছে।

ডিমের দাম ডজনে ১০ টাকা বেড়েছে, বেগুন কেজিতে ২০

রাজধানীর বসুন্ধরা, মালিবাগ, কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, গতকাল মুরগির ডিম ডজন প্রতি বিক্রি হয়েছে ১৪৫ টাকা, যা আগের সপ্তাহে বিক্রি হয়েছিল ১৩৫ টাকা দরে। তবে দাম বেশি বেড়েছে হাঁস ও দেশী মুরগির ডিমের। গত সপ্তাহে ১৬৫ টাকায় প্রতি ডজন বিক্রি হলেও গতকাল তা ১৮৫ থেকে ১৯০ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়েছে। তবে এ দাম দোকানভেদে কিছুটা কমও দেখা গিয়েছে।

বসুন্ধরা আবাসিকের কাঁচাবাজারে ঢ্যাঁড়স, পটোল, বেগুন, মিষ্টি কুমড়া, করলা, কাঁকরোল, চিচিঙ্গাসহ অন্যান্য সবজি ৬০ টাকার কমে কিনতে পারছেন না ক্রেতারা। কিছুটা ভিন্নতা দেখা গিয়েছে কচুর লতি, ওলকচু, জালি কুমড়া ও বরবটিতে। এসব সবজির দাম প্রায় ১০০ টাকার কাছাকাছি। লম্বা জাতের বেগুন ৭০ টাকা, গাজর ১৮০ টাকা, গোল বেগুন ১৪০ টাকা, টমেটো ১৪০টাকা কেজিতে বিক্রি করছে।

Advertisement

খাসির মাংসের দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা।  আগের সপ্তাহে ৮৫০ টাকা দরে বিক্রি হলেও গতকাল তা বেড়ে দাঁড়িয়েছে কেজিপ্রতি ৯৫০ টাকা। গরুর মাংসের দাম আগের অবস্থায় রয়েছে। হাড় ছাড়া গরুর মাংস বিক্রি হয়েছে ৮০০ টাকায়। ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে হয়েছে ১৭০ টাকা।

ঊর্ধ্বমুখী দাম মাছের বাজারেও। তেলাপিয়া মাছের দাম কেজিতে ৩০ টাকা বেড়ে ২০০ টাকা বিক্রি হচ্ছে। চিংড়ি ও রূপচাঁদা মাছের দাম অতিরিক্ত বলে অভিযোগ করেছেন মালিবাগ বাজারের ক্রেতারা। ইলিশের দাম আগের মতো থাকলেও বাজারে তুলনামূলক কম সরবরাহ দেখা গিয়েছে।

বোতলজাত তেল বিক্রি হয়েছে আগের দামেই। এদিকে নাটোর ও কুষ্টিয়া থেকে আসা নতুন গুড়ের দাম কেজিতে ৫ টাকা বেড়েছে বলে জানান বিক্রেতারা। এছাড়া ফলের বাজার অনেকটা আগের মতো থাকলেও লাগামহীনভাবে বেড়েছে আনারের দাম। ৩৮০ টাকা কেজির আনার বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। আপেলের দাম ৩০ টাকা বেড়ে হয়েছে ২৮০ টাকা। দেশী ফলের মধ্যে পেয়ারা, পেঁপে, ডাব, তরমুজ, আমড়া, জাম্বুরা বিক্রি হয়েছে ৮০ টাকার মধ্যে।

এদিকে রাজধানীর বিভিন্ন বাজারে পণ্যের মূল্যে তারতম্য দেখা গিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান বণিক বার্তাকে বলেন, মূল্য নির্ধারণের বিষয়টা আমাদের হাতে নেই। তবে আমরা মূল্য নিয়ন্ত্রণের জন্য ১১টি সুপারিশ করেছি। যার পরিপ্রেক্ষিতে কাজী ফার্মসসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। কোনো বিক্রেতার বেশি মূল্যে পণ্য বিক্রির অভিযোগ পেলে তাত্ক্ষণিক ব্যবস্থা নেব।

বিয়ের আদর্শ বয়স নিয়ে যা বলছেন বিজ্ঞানীরা

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa