
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরের দিকে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। উদ্ধার ও নিখোঁজ ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডুবে যাওয়া কাটবোর্ডের চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে।’
পুলিশ জানায়, গত কয়েকদিন আগে হাতিয়া ও বঙ্গোপসাগর চ্যানেলে ডুবে যাওয়া মালবাহী জাহাজটি উদ্ধার করেতে চট্টগ্রাম থেকে আসে ওই কাটবোর্ডটি। দুপুরের দিকে ডুবে যাওয়া জাহাজটি টেনে নিয়ে যাওয়ার সময় ছয়জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে ডুবে যায় কাটবোর্ডটি। খবর পেয়ে হাতিয়া কোস্টগার্ড ও নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জেলেদের সহযোগিতায় চারজনকে উদ্ধার করে। অপর দুইজন নিখোঁজ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



