আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪৯ হাজার ৩৩২ জন। আর এর মধ্যে মারা গেছেন এক হাজার ২১ জন।

Advertisement
মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। খবর শিনহুয়ার।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত এ মহামারীতে এক হাজার ২১ জনের মৃত্যু হয়েছে। গত বছর একই সময়ে দেশটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছিল ৬২২। সে হিসেবে এবার এ সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগের আন্ডার সেক্রেটারি এনরিক ডোমিংগো বলেন, এবার ডেঙ্গুতে মৃতদের মধ্যে প্রায় শতাংশই শিশু, যাদের বয়স পাঁচ থেকে নয় বছরের মধ্যে।

দেশটির স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ২৪ আগস্ট পর্যন্ত দুই লাখ ৪৯ হাজার ৩৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা ২০১৮ সালের একই সময়ে ছিল এক লাখ ১৯ হাজার ২২৪ ।

ডোমিংগো বলেন, সামনের মাসগুলোতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ। কারণ, এবছর অক্টোবর বা নভেম্বর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হবে।

গতবছর একই সময়ের তুলনায় রোগীর সংখ্যা ৯৮ শতাংশ বেড়ে যাওয়ায় জরুরি ব্যবস্থা নেওয়ার প্রয়োজনে গত ৬ আগস্ট ডেঙ্গুকে ‘মহামারি’ ঘোষণা করে দেশটির সরকার। এর আগে গত জুলাইতে ‘জাতীয় ডেঙ্গু সতর্কতা’ জারি করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক দশকে বিশ্বজুড়ে মশাবাহী রোগ ডেঙ্গুর প্রকোপ মারাত্মক বেড়েছে।

বিশ্বজুড়ে প্রতি বছর ৪০ লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। তাদের বেশিরভাগই ক্রান্তীয় বা উপ-ক্রান্তীয় দেশগুলোর বাসিন্দা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google