নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ডোবায় সাঁতার কাটতে নেমে শফিকুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। পরে স্থানীয়রা ডোবা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লা। এর আগে একইদিন দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের বদনীভাঙা গ্রামে এই ঘটনা ঘটে।

gazipur_map

Advertisement

নিহত কিশোর উপজেলার মাওনা ইউনিয়নের বদনীভাঙা গ্রামের ফায়জুল ইসলামের ছেলে।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লা বলেন, খবর পেয়ে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। মরদেহ উদ্ধারের পর স্বজনদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিহতের স্বজন আব্দুল বাতেন বলেন, দুপুরে দিকে ওরা কয়েকজন বন্ধু মিলে বাড়ির অদূরে একটি ডোবায় সাঁতার কাটতে যায়। সাঁতার কাটার একপর্যায়ে তারা ডোবার পাড় থেকে লাফ দেয়। এ সময় শফিকুল ডোবার পানিতে ডুবে যায়। এরপর অনন্য ছেলেরা ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে শফিকুলকে ওপরে তুলে আনে। পরে দ্রুত মাওনা চৌরাস্তা এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

প্রথম ধাপে গাজীপুরে তিন উপজেলায় ৩৬ জনের মনোনয়নপত্র দাখিল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google