
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, এক সপ্তাহ ধরে ঝড়টি বিভিন্ন সময়ে তার গতিপথ পরিবর্তন করেছে। প্রথমে ঝড়ের আঘাতস্থল পুয়োর্তে রিকোর কথা বলা হলেও পরে তা পরিবর্তন হয়ে যায়। ধীরগতি প্রতিনিয়ত এর গতিপথ পরিবর্তনের পাশাপাশি শক্তি বাড়িয়েছে। সবশেষ যা সর্বোচ্চ ক্যাটাগরি ৫-এ পৌঁছেছে।
‘ডোরিয়ান’কে পৃথিবীপৃষ্ঠে এ বছরের সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে।
ঝড়ের এ অবস্থাকে ‘সবচেয়ে খারাপ এবং ঘরবাড়ি মাটিতে মিশিয়ে দেওয়া ও ভবন ধ্বংসস্তূতে পরিণত’ করাকে বোঝায়। ক্যাটাগরি ৫ ঝড়ের বাতাসের গতিবেগ হয় ঘণ্টায় ১৫৭ মাইল বা তার বেশি।
ঝড়ের তীব্র বাতাসের প্রভাবে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার সর্তকতাও জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন বিমানবন্দর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



