
জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা, নরসিংদী আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নান ভূইয়া, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তাইজুল ইসলাম খান ঝিনুক, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাছিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফরহাদ আলম ভূঞা, যোশর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভিপি তোফাজ্জল হোসেন, আয়ুবপুর ইউপির সাবেক চেয়ারম্যান খন্দকার আবু তাহের, বাঘাব ইউপি চেয়ারম্যান তরুণ মৃধা,শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর, সাবেক ছাত্র নেতা মোজাম্মেল হক আঙুর, প্রভাষক কামাল হোসেন, মনির মাষ্টার ও কাঞ্চন মাষ্টার প্রমুখ।
মিলাদ মাহফিলে প্রফেসর মরিয়ম বেগম এর ছোট ছেলে ভূইয়া নন্দিত নাহিয়ান স্বজন ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন এবং বাবা ও মায়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক ভিপি রফিকুল ইসলাম রাব্বানী।
দোয়া মাহফিলে প্রয়াত আব্দুল মান্নান ভূইয়া ও প্রফেসর মরিয়ম বেগমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



