রফিকুল ইসলাম (২৮) নামে এক হাজতি ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারারক্ষী আরমান জানান, বিকেলের দিকে রফিকুল ইসলাম কেন্দ্রীয় কারাগারে গলায় ফাঁস দিয়ে অচেতন হয়ে পড়ে। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, মো. রফিকুল কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার হাজতি নং ৩৯১৮ /২৬। তার বাবার নাম আশরাফ আলী। তবে কি মামলার কারাগারে হাজত হিসেবে ছিলেন সে বিষয়টি বলতে পারেননি তিনি।
লালমনিরহাটে মন্ত্রীর সফর: নাম ভাঙিয়ে অপকর্মে জড়ালে কাউকে ছাড় নয় আসাদুল হাবিব দুলু
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


