আবির হোসেন সজল : ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু শপথ নেওয়ার পর নিজ জেলা সফরে এসে স্পষ্ট বার্তা দিয়েছেন, আমার নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে সরাসরি আমাকে জানাবেন, প্রমাণ পেলে তাকে সঙ্গে রাখবো না, সে যত বড় মাপের নেতা হোক।

Minister’s Visit To Lalmonirhat

Advertisement

বিকেল ৪টার দিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে পৌঁছালে হাজারো মানুষ তাকে স্বাগত জানায়। নিজ ইউনিয়নের মানুষের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে মন্ত্রী বলেন, বড়বাড়ি ইউনিয়নের সঙ্গে তার নাম জড়িয়ে থাকায় অতীতে উন্নয়ন বঞ্চনা হয়েছে। ধৈর্য্য ধরায় এখন সুদিন এসেছে এবং মানুষের জন্য কাজ করার সময় এসেছে। তিনি স্থানীয়দের আচরণে কেউ যেন কষ্ট না পায় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

এর আগে দুপুর আড়াইটায় তিস্তা সেতু পার হয়ে তিস্তা বাসস্ট্যান্ডে পৌঁছে তিস্তা ডিগ্রি কলেজ মাঠে গোকুন্ডা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

সেখানে তিনি বলেন, কে ভোট দিয়েছে আর কে দেয়নি আমি কোনো বৈষম্য করবো না।

সবাইকে নিয়ে লালমনিরহাটের উন্নয়ন চাই।

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এখন দায়িত্ব কাঁধে এসেছে সবার মাঝে বিনয় ও ঐক্য বজায় রাখতে হবে, অহংকার পরিহার করতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী সতর্ক করে বলেন তার নাম ব্যবহার করে কেউ যেন অনৈতিক সুবিধা না নেয়। পরিবর্তিত বাস্তবতায় দায়িত্বশীল আচরণ ও ধৈর্য্য ধারণের নির্দেশ দেন তিনি।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে কাজ এগিয়ে নিতে নির্দেশ দিয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে পানি সম্পদ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেছেন।

সংশ্লিষ্টরা দায়িত্ব গুছিয়ে নিলেই কার্যক্রম শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বিকেলে লালমনিরহাট সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাকে গার্ড অব অনার প্রদান করেন।

মন্ত্রী দুই দিন লালমনিরহাটে অবস্থান করবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.