Advertisement
জুমবাংলা ডেস্ক : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বাজারে নসিমনের ধাক্কায় মোটরসাইকেল উল্টে তন্নি (১৯) না‌মে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। এ সময় মটরসাইকেলে থাকা তার বড় ভাই মেহেদি হাসান (৩০) গুরুতর আহত হয়। এ বছর তন্নি ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়।

‌রোববার (২৪ নভেম্বর) দুপুরে ভেদরগঞ্জ-সখিপুর সড়কের পদ্মা ক্লিনিকের পা‌শে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ত‌ন্নি উপজেলার রামভ্রপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা হাজী আঃ লতিফ মাঝির মেয়ে । তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তন্নির বড় বোন লতা জানায়, চল‌তি বছর ত‌ন্নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হ‌তে কাগজপত্র সত্যায়িত করার জন্য ‌রোববার দুপু‌রের দি‌কে তার বড় ভাই মেহেদির সাথে ভেরদগঞ্জ এম এ রেজা কলেজের দি‌কে যা‌চ্ছিল। পথ‌মধ্যে মোটরসাইকেলটি ভেদরগঞ্জ পৌরসভার পদ্মা ক্লিনিকের মোড়ে আসলে কার্তিকপুর থেকে আসা একটি নসিমন পিছনের দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তখন মটরসাইকেলের পিছনে থাকা তন্নি পড়ে গেলে ঘটনাস্থ‌লে তার মৃত্যু হয়।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ভেদরগঞ্জ বাজারে পদ্মা ক্লিনিকের সামনে একটি মোটরসাইকেলের সাথে নসিমনের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের পিছনে থাকা একজন আহত হয়। আহত তন্নিকে উদ্ধার করে উপজেলার হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ছাড়া মোটরসাইকেলে থাকা তন্নির বড় ভাই মেহেদি হাসান নামের একজন আহত হয়েছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.