নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ঢাকা ময়মনসিংহ সড়কের ডিভাইডারে অনেক ধরণের বৃক্ষ রোপণ করা আছে । যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করেন তারা সবাই এই সৌন্দর্য উপভোগ করতে পারেন অনায়াসে । কিন্তু শুকনো মৌসুমে এই বৃক্ষগুলো খুব নাজেহাল অবস্থায় পড়ে যায় । পানি না থাকায় ইতিমধ্যে অনেক বৃক্ষই মারা গিয়েছে । যদি সামান্য পানি দেয়া সম্ভব হয় তবে বৃক্ষগুলো বেঁচে যেতে পারে । সে লক্ষেই গ্রীন প্লাটিনাম পোশাক তৈরীকারক প্রতিষ্ঠান কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লিঃ ঢাকা ময়মনসিংহ মহা সড়কের ডিভাইডারের গাছগুলোতে পানি দেয়ার উদ্যোগ গ্রহন করে ।

ঢাকা-ময়মনসিংহ সড়কের ডিভাইডারের গাছে পানি দেয়ার উদ্যোগ

Advertisement

মঙ্গলবার (৫ মার্চ) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলার চেয়ারম্যান এ্যাডভোকেট রীনা পারভিন ।

এ সময় তিনি বলেন আমরা অনেক উদ্যোগ দেখেছি কিন্তু এ ধরণের উদ্যোগ এটাই প্রথম । গাছগুলোর কথা ভাবলে আমাদের এই পৃথিবীই সুন্দর থাকবে ।

বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর সার্কেলের এডিশনাল এসপি মিরাজুল ইসলাম বলেন, যে কোনো ভালো কাজের সাথে আমরা থাকতে চাই । এ ধরণের কাজে আমাদের সাপোর্ট অব্যহতভাবে থাকবে ।

পরিবেশ ও নদী নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসাইন সিঙ্গাপুরের উদাহরণ টেনে বলেন, অন্যান্য দেশে গাছের লিস্ট থাকে । সে অনুযায়ী গাছগুলোর ইনভেনটরী মেইনটেইন করা হয় । এ কারণেই তাদের গাছগুলো নষ্ট হয় না । সে ক্ষেত্রে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লিঃ দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে ।

প্রতিষ্ঠানের সাসটেইনেবিলিটি ডিপার্টমেন্টের ব্যবস্থাপক সাঈদ চৌধুরীর সঞ্চালনায় কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দীন আহমেদ বলেন, আমরা দেখানোর জন্য কোনো কাজ করতে চাইনা । কাজগুলো হবে সমাজ ও দেশের জন্য । সবাই এগিয়ে আসলেই কেবল এ কাজগুলো সহজীকরণ করা সম্ভব । আমরা আমাদের এ ধরণের কাজ অব্যহত রাখতে চাই ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল গাজীপুর জেলা সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শিক্ষানুরাগী ও সমাজকর্মী ফিরোজ মিয়া, কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লিঃ এর অপারেশন হেড মাশরাকুল হক চৌধুরী, ইজ্ঞিনিয়ারিং হেড দেওয়ান নুরুজ্জামান, কমপ্লায়ান্স ব্যবস্থাপক শফিউল কাফি ও শাকিল পারভেজ, গাজীপুর সদরের সাবেক ছাত্রলীগ নেতা লোকমান হোসেন প্রমুখ ।

বিআরটি প্রকল্পের ঢাকা-ময়মনসিংহ লেন খুলে দেওয়া হলো

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google