Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হলেন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক। রোববার সকালে ঢাকা রেঞ্জ অফিসে শ্রেষ্ঠেত্বের জন্য ওসি’র হাতে সনদ ও পুরস্কার তুলে দেন ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

জানা গেছে, ক্লু-লেস রোড ডাকাতি মামলার রহস্য উদঘাটন করে ১১ জন আসামিকে গ্রেপ্তার পূর্বক আদালতে সোপর্দ করার জন্য ওসি একেএম মিজানুল হককে শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তার নির্বাচিত করা হয়।

এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আসাদুজ্জামান, জিহাদুল কবির, গাজীপুর জেলার পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম সহ ডিআইজি অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এক প্রতিক্রিয়ায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক বলেন, সব সময় দায়িত্ব নিয়ে কাজ করার চেষ্ঠা করি। তবে কাজের স্বীকৃতি যে কোন মানুষের আগামী দিনের কাজের অনুপ্রেরণা জোগায়। তবে যতদিন পুলিশে কাজ করি, দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই করে যাব। কারণ দেশের মানুষের নিরাত্তার জন্য সর্বদা নিজেকে প্রস্তুত রাখি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google