ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনের প্রাথমিক ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ফল ঘোষণা করেন।
ঘোষিত ফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ কামাল হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৬৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. নবী উল্লাহ পেয়েছেন ৮৭ হাজার ৪৯১ ভোট। ফলে ৯ হাজার ১৫০ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয়।
এ আসনে পোস্টাল ভোটসহ ১৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ৪ লাখ ১৯ হাজার ৯৯৬ জন। ভোট দিয়েছেন ২ লাখ ৪ হাজার ৭৫০ জন। বাতিল হয়েছে ৩ হাজার ৩৮০টি ভোট। বৈধ ভোট দাঁড়ায় ২ লাখ ১ হাজার ৩৭০টি। ভোটের হার ছিল প্রায় ৪৯ শতাংশ।
অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহীম হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ২০৬ ভোট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


