Advertisement
জুমবাংলা ডেস্ক : বান্দরবানের পাহাড় থেকে শিকার করে ঢাকায় নিয়ে যাবার পথে চট্টগ্রামে দু’টি তক্ষকসহ দু’জনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জব্দ তক্ষক দু’টি পুলিশ বন বিভাগের কাছে হস্তান্তর করেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্তে পুলিশের চেকপোস্টের অভিযানে তক্ষকসহ ধরা পড়েন দু’জন। এরা হলেন- মনিরুল হক (৬০) ও দেলোয়ার হোসেন (৫০)।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ‘তক্ষক নিয়ে একটি চক্র সারাদেশে প্রতারণার জাল বিস্তার করেছে। কয়েকদিন আগে পিবিআই চট্টগ্রামে এক এনজিও কর্মকর্তার কঙ্কাল উদ্ধার করেছে যিনি একবছর আগে তক্ষক কিনতে ঢাকা থেকে এসে নিখোঁজ হয়েছিলেন। ২০ ইঞ্চি লম্বা, ৫০০ গ্রাম ওজনের তক্ষক মোবাইলের টাওয়ারে ইউরেনিয়াম হিসেবে ব্যবহৃত হয়, এজন্য কোটি টাকায় তক্ষক বিক্রি হয়- এমন গুজব ছড়ানো হয় দেশের বিভিন্ন পাহাড়ী এলাকায়।’

তিনি আরো বলেন, ‘আজ (মঙ্গলবার) ভোরে চেকপোস্টে তল্লাশির সময় দু’জন ব্যক্তির কাছে দু’টি তক্ষক পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, বান্দরবান থেকে তারা তক্ষক দু’টি শিকার করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। তক্ষকগুলো কোটি টাকায় বিক্রি হবে বলে তাদের ধারণা। আমরা কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের সোপর্দ্দ করি। আদালত তক্ষক শিকারের অপরাধে বন্যপ্রাণী আইনে তাদের ১০ হাজার টাকা জরিমানা করেছেন।’

এরপর তক্ষক দুটি বনে অবমুক্ত করার জন্য বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.