Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ৫০০ বিলিয়ন ডলার খরচ করে সৌদি আরবে গড়ে তোলা মেগিাসিটি ‘নিওম’ এ অ্যালকোহল পানের অনুমতি দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ওই প্রকল্পের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ এর অংশ হিসেবে ‘নিওম’ গড়ে তোলা হচ্ছে। ‘ভিশন ২০৩০’ এর মাধ্যমে তেলের উপর নির্ভরতা কমাতে চান প্রিন্স সালমান।

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিওম তৈরি হচ্ছে। রোবট, এয়ারবোর্ন ট্যাক্সিসহ নানান প্রযুক্তির সমাবেশ ঘটানো হবে ওই প্রকল্পে।

২০২৫ সালে সেখানে প্রথম ব্যবসায়িক প্রতিষ্ঠান কাজ শুরু করতে পারে বলে আশা করা হচ্ছে। তখন সেখানে মানুষও বসবাস শুরু করবে।

নিজস্ব আইনের মাধ্যমে নিওম পরিচালিত হবে৷ এক-দুই বছরের মধ্যে সেই আইন তৈরি হয়ে যাবে৷ নিওম পরিচালনা পরিষদের চেয়ারম্যান হচ্ছেন বিন সালমান৷

উচ্চভিলাষী এই প্রকল্পের অধীনে ‘নিওম’ মেগাসিটিতে অ্যালকোহল পানের অনুমতি দেয়ার বিষয়টি এখনও বাতিল করা হয়নি বলে এএফপিকে জানিয়েছেন নিওমের টেক অ্যান্ড ডিজিটাল হোল্ডিং কোম্পানির প্রধান নির্বাহী জোসেফ ব্র্যাডলি।

বুধবার রিয়াদে ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশি মেধাবী মানুষ ও পর্যটক আকর্ষণে অ্যালকোহলের গুরুত্বের বিষয়টি ‘সবাই বোঝেন’৷

তবে নিওম পরিচালনার জন্য যে আইন করা হচ্ছে সেটি দেখেননি জানিয়ে এএফপির সাংবাদিককে তিনি বলেন, আমি আপনাকে খুব স্পষ্টভাবে জানাতে পারি যে, সবাই বুঝতে পারেন, আমরা এমন একটি আইন তৈরি করতে যাচ্ছি যেটা পর্যটকদের আকৃষ্ট করবে, প্রযুক্তি খাতকে আকৃষ্ট করবে এবং নির্মাণ শিল্পকে আকৃষ্ট করবে।

নিওমে অ্যালকোহল নিয়ে কী সিদ্ধান্ত হবে সে ব্যাপারে তিনি প্রায়ই প্রশ্নের সম্মুখীন হন বলেও জানিয়েছেন ব্র্যাডলি। এটা পরিষ্কার যে নিওমকে প্রতিযোগিতা সক্ষম করে গড়ে তোলা হবে৷ আমরা চাই বিশ্বের সেরা মেধাবীরা নিওমে আসুক৷

উপসাগরীয় দেশগুলোতে বিদেশিরা সীমিত পরিসরে বৈধ উপায়ে অ্যালকোহল পান করতে পারলেও সৌদি আরবে এখনও সে ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে৷

এ মাসের শুরুতে সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এএফপিকে বলেছিলেন, সীমিত পরিসরে (নির্দিষ্ট জায়গায় কিংবা শুধু বিদেশিদের জন্য) অ্যালকোহল পানের অনুমতির বিষয়টি বিবেচনায় আছে। তবে এটাকে ‘স্পর্শকাতর ইস্যু’ আখ্যায়িত করে তিনি বলেন এর ফলে কর্তৃপক্ষ ‘সামাজিক সমালোচনা’ শুরুর আশঙ্কাও করছে।

Youtube video

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.