Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : টেস্টিং কিটে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় দেখা যাচ্ছে, শুধু মানুষ নয়; ছাগল এমনকি পেঁপেরও করোনা পজিটিভ। এমন অদ্ভূত ঘটনা ঘটেছে তানজানিয়ায়। আমদানি করা এই টেস্টিং কিটগুলোকে ‘প্রযুক্তিগত ত্রুটিপূর্ণ’ বলেছেন দেশটির প্রেসিডেন্ট জন মাগুফুলি।

তানজানিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর চাটোতে একটি ইভেন্ট রবিবার প্রেসিডেন্ট মাগুফুলি জানান, কোভিড-১৯ টেস্টিং কিটগুলো বিদেশ থেকে আমদানি করা হয়েছিল। তবে এ ব্যাপারে আর বেশি কিছু বলেননি তিনি।

রাষ্ট্রপতি জানান, তিনি তানজানিয়ান সিকিউরিটি ফোর্সকে কিটের মান পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন। সিকিউরিটি ফোর্স এলোমেলোভাবে পেঁপে, ছাগল এবং একটি ভেড়াসহ বেশ কয়েকটি উদ্ভিদ ও প্রাণীর ওপর পরীক্ষা চালায়। যখন সেই সংগৃহীত নমুনাগুলো টেস্টিং ল্যাবে পাঠানো হয়, তখনও ওই নমুনার উৎস সম্পর্কে কোনো কিছু জানানো হয়নি ল্যাবকে। অর্থাৎ, নমুনাগুলো উদ্ভিদ ও গবাদি পশুর দেহ থেকে নেয়া হলেও মানুষের নাম ও বয়স দিয়েই সেগুলো ল্যাবে পাঠানো হয়।

নমুনা পরীক্ষায় দেখা যায়, ছাগল ও পেঁপেরও করোনা পজিটিভ। রাষ্ট্রপতি মাগুফুলি বলেন, এর অর্থ হলো সম্ভবত আগে এমন কিছু লোকের করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল, যাদের কিনা করোনা হয়নি।

মঙ্গলবার পর্যন্ত তানজানিয়াতে করোনায় মৃত্যু হয়েছে ১৭ জনের ও আক্রান্তের সংখ্যা ৪৮০ জন। করোনা থেকে বাঁচতে জনগণকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছে তানজানিয়ার সরকার।

প্রসঙ্গত, আমেরিকা , এশিয়া এবং ইউরোপের কিছু অংশের তুলনায় আফ্রিকাজুড়ে কোভিড-১৯ সংক্রমণ এবং প্রাণহানির সংক্রমণ তুলনামূলকভাবে অনেক কম। তবে চিন্তার বিষয় হলো, আফ্রিকাতে করোনা পরীক্ষার মাত্রা অত্যন্ত নিম্ন। ফলে সঠিক সংখ্যা পাওয়া খুব মুশকিল।

সূত্র : আল-জাজিরা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.