নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: জনস্বাস্থ্য রক্ষায় এবং প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের পূর্বে বাংলাদেশকে তামাকমুক্ত করার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে এবং আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সব ধরনের তামাকজাত পণ্যের কর ও মূল্য উচ্চহারে বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়রের (ডরপ) কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদের সামনে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তামাক নিয়ন্ত্রণ প্রকল্প ডরপের প্রোগ্রাম কো-অর্ডিনেটর রুবিনা ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, সুশীল সমাজের কামরুল ইসলাম, যুব লিডার রানা মিয়া, মাদার পার্লামেন্ট স্পিকার জান্নাতুল নাহার, ডরপের মিডিয়া অ্যান্ড এনগেজমেন্ট কো-অর্ডিনেটর সৈকত কবির শায়ক, এনগেজমেন্ট অফিসার তরুণ কান্তি দাশ প্রমুখ।

তামাকজাত পণ্যের কর উচ্চহারে বৃদ্ধির দাবিতে কালীগঞ্জে মানববন্ধন-২

মানববন্ধনে বক্তারা, আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে তামাকজাত পণ্যের কর ও মূল্য উচ্চহারে বৃদ্ধির জন্য তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব করেন। এ সময় মানববন্ধনে নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যান-ব্যক্তিগত গাড়ির ত্রিমুখী সংঘর্ষ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google