Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ তারা কখনো যুগ্ম সচিব, কখনো বিচারপতির ভাই
ঢাকা বিভাগীয় সংবাদ

তারা কখনো যুগ্ম সচিব, কখনো বিচারপতির ভাই

By Shamim RezaOctober 31, 20192 Mins Read

Tangail
ভুয়া যুগ্ম সচিব আশরাফ আলী (বাঁয়ে) ও তার সহযোগী মুমিন আকন্দ। ছবি : সংগৃহীত
Advertisement
জুমবাংলা ডেস্ক : সরকারি চাকরি প্রত্যাশীরাই তাদের প্রধান টার্গেট। আর এজন্য তারা ধারন করেন নানা ছদ্মবেশ। কখনো যুগ্ম সচিব, কখনো বিচারপতির ভাই, আবার কখনো রাজনৈতিক নেতার এপিএস। সাধারণ জনতার কাছে এসব পরিচয়ে নিজেদেরকে পরিচিত করেছেন তারা। আর এসব পরিচয় দিয়েই হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা।

এমন পরিচয় নিয়ে গতকাল বুধবার টাঙ্গাইল জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে প্রতারণা করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন দুই প্রতারক। তারা হলেন- আশরাফ আলী ও তার সহযোগী মুমিন আকন্দ। এদের মধ্যে আশরাফ নিজেকে বিভিন্ন সময় বিভিন্ন পরিচয়ে পরিচিত করতেন।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আশরাফ আলী খানকে এক বছর এবং মুমিন আকন্দকে এক মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার।

আশরাফ আলীর বাড়ি দিনাজপুরের খানসাবা উপজেলার পাঠানপাড়া গ্রামে। তার সহযোগী মোমিনের বাড়ি গাজীপুরের কালিগঞ্জ উপজেলার উত্তর খইবাড়া গ্রামে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার জানান, আশরাফ আলী বিভিন্ন চাকরি প্রত্যাশীদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণার উদ্দেশ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। তিনি নিজেকে যুগ্ম সচিব পরিচয় দিয়ে জেলা প্রশাসক শহীদুল ইসলামের সঙ্গে দেখা করতে চান। গণশুনানি চলাকালে আশরাফ নিজেকে যুগ্ম সচিব পরিচয় দিলে জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখার কর্মচারীরা তাকে সন্দেহ করেন। পরে আশরাফ আলীকে তারা বসিয়ে রাখতে চাইলে তিনি উত্তেজিত হয়ে উঠেন। একপর্যায়ে গোপনীয় শাখার কর্মচারীদের হুমকি দেন তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, ওই ঘটনার পর জোর করে ওই ব্যক্তি জেলা প্রশাসকের কক্ষে গিয়ে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। জেলা প্রশাসকের সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন। পরে আশরাফ আলীর জিজ্ঞাসাবাদে বাইরে অবস্থানরত তার সহযোগীকে আটক করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে আশরাফ আলী জানান, তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে চাকরির কথা বলে টাকা নেন। গত তিন মাসে স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন কার্যালয়ে যান তিনি ও তার সহযোগী। কখনো যুগ্ম সচিব, কখনো বিচারপতির ভাই, আবার কখনো রাজনৈতিক নেতার এপিএস পরিচয় দিতেন তারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa