Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় তারেককে দেশে এনে বিচারসহ ৪ দফা দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে যুবলীগের স্মারকলিপি
জাতীয় রাজনীতি

তারেককে দেশে এনে বিচারসহ ৪ দফা দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে যুবলীগের স্মারকলিপি

By Bhuiyan Md TomalAugust 10, 2023Updated:August 10, 20233 Mins Read

তারেককে দেশে এনে বিচারসহ ৪ দফা দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে যুবলীগের স্মারকলিপি

Advertisement
জুমবাংলা ডেস্ক :   তারেক রহমানকে দেশে এনে বিচারের আওতায় আনাসহ চার দফা দাবিতে বাংলাদেশ যুবলীগ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শাম্স পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।

দাবিগুলোর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

যুবলীগের দাবিগুলোর মধ্যে রয়েছে—বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবায়দা রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা। এ ছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের আত্মস্বীকৃত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর ও বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবিও জানিয়েছে সংগঠনটি।

যুবলীগের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ‘আমরা দাবিগুলো নিয়ে আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনে যাব। আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার। ১৯৭৫ সালে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড যে জিয়াউর রহমান, সেটি জনসাধারণের কাছে পরিষ্কার। কারণ তারাই এই হত্যাকাণ্ডের সুবিধাভোগী। তারাই বন্দুকের নল উঁচু করে দল গঠন করেছে। তারা সন্ত্রাস দ্বারা সৃষ্টি। এই সংগঠন বাংলাদেশের জনগণের ওপর ১৯৭৫-পরবর্তী সময়ে যে নির্যাতন করেছে; একাত্তরের আদলে তারা যেভাবে সন্ত্রাস, নির্যাতন, খুন, রাহাজানি করেছে; আমরা নৈতিকভাবে মনে করি বিএনপি-জামায়াতের এ দেশে রাজনীতি করার অধিকার নেই।’

শেখ ফজলে শামস্ পরশ বলেন, ‘দ্বিতীয়ত আমরা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চাই। এটি আজকের যুবসমাজ এবং প্রগতিশীল, অসাম্প্রদায়িক, উন্নত বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে যারা সংগ্রাম করে যাচ্ছে, সেই সব নাগরিকের প্রত্যাশা। এটা না হলে প্রকৃতপক্ষে বাংলাদেশ কলঙ্কমুক্ত হবে না। তাই জিয়াউর রহমানের মরণোত্তর বিচার এখন সময়ের দাবি এবং একটি ন্যায্য দাবি বলে আমরা মনে করি। এই দাবি আজকে আমরা উপস্থাপন করার জন্য এসেছি।’

পরশ বলেন, ‘এ ছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে যে ন্যক্কারজনক হত্যাকাণ্ড হয়েছে, এর মাধ্যমে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষ শক্তিকে সর্বোপরি আমাদের জননেত্রী শেখ হাসিনাসহ তার সংগঠনকে নিশ্চিহ্ন করে দেওয়ার অপপ্রয়াস চালানো হয়েছে। এ বিষয়ে হাইকোর্টের রায় রয়েছে। সেই রায় কার্যকর করার জন্য আমরা চাই খুনি তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে।’

যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘সে বিদেশ থেকে ন্যক্কারজনক কার্যকলাপ করে যাচ্ছে, সন্ত্রাস করছে। গতকাল আমাদের যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। তারা ২০০১ সালে ক্ষমতায় এসে আমাদের হাজার হাজার নেতা-কর্মীকে হত্যা করেছে। প্রায় ২৫ হাজার নেতা-কর্মীকে হত্যা করেছে। আমাদের দাবি, বিএনপি-জামায়াতের নিবন্ধন বাতিল করতে হবে, যাতে তারা এ দেশে রাজনীতি করতে না পারে।’

পরশ আরো বলেন, ‘এ ছাড়া বিভিন্ন দেশে যে পলাতক খুনিরা রয়েছেন এবং তাদের ফিরিয়ে এনে বিচারের আওতায় দাঁড় করালেই আমাদের প্রকৃতপক্ষে যে প্রগতি, উন্নয়ন ও মূল্যবোধের যে উৎকর্ষ সাধন, সেগুলো পরিপূর্ণতা লাভ করবে। একটি সভ্য দেশ হিসেবে প্রধানমন্ত্রী বিশ্বদরবারে আমাদের মর্যাদা দিয়েছেন, আমাদের নাম দিয়েছেন। সেই নামের ধারাবাহিকতা আগামী প্রজন্ম টেনে নিয়ে যাবে—এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি।’

স্মারকলিপি গ্রহণের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন,‘আমরা তাদের স্মারকলিপি পেয়েছি। আইন অনুযায়ী যে ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা দরকার, সেটা আমরা করব। আমরা সমস্ত ঘটনা জানি। ইতিমধ্যে তারেক জিয়া ও তাঁর স্ত্রী আদালত দ্বারা দণ্ডিত। তাঁদের ফিরিয়ে আনার জন্য আমাদের যা যা করার আমরা করব।’

মন্ত্রী আরো বলেন, ‘আমার মনে হয় সবগুলো যৌক্তিক দাবি, আমরা এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেব।’

যুবদল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নতুন কমিটি ঘোষণা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa