জুমবাংলা ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিনদিন ধরে অবস্থান করছে প্রেমিকা। ঘটনাটি ঘটেছে উপজেলার জালশুকা এলাকার মোকছেদ আলীর বাড়িতে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত তিন বছর ধরে জালশুকা এলাকার মোকছেদের ছেলে খোকন হোসেনের সাথে একই এলাকার আনোয়ারের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক। এরমধ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা ও দৈহিক মেলামেশা হয় তাদের। মেয়েটি বারবার বিয়ের কথা বললেও আমলে নেয়নি খোকন। গত শুক্রবার বিয়ের দাবি নিয়ে খোকনের বাড়িতে অবস্থান নেয় প্রেমিকা। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকার মাতব্বর ও জনপ্রতিনিধিরা গ্রাম পুলিশ দিয়ে মেয়েটিকে পাহারা দিয়ে রেখেছেন। তবে খোকনের বাড়ির লোকজন ঘরে তালা দিয়ে অন্যত্র চলে গেছে।
আটাবহ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মেম্বার আয়নাল হক বলেন, মেয়েটির হেফাজতের জন্য গ্রাম পুলিশ দিয়ে পাহারা দিয়ে রাখা হয়েছে।
মেয়ের বাবা আনোয়ার হোসেন বলেন, আমার মেয়ের সাথে কয়েক বছর ধরে ওই ছেলের সম্পর্ক। ওই ছেলে বিয়ে করবে বলে তাদের বাড়িতে যেতে বলছে। গত শুক্রবার থেকে মেয়েটি ওই বাড়িতে রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি দেখা হচ্ছে। এ রকম ঘটনা ঘটে থাকলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.