ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর দুমকী উপজেলায় টানা তিনদিন পানি খেয়ে হোম কোয়ারেন্টিনে থাকা বৃদ্ধ সোবাহান হাওলাদারের ঝুপড়ি ঘরে খাবার নিয়ে গেলেন পটুয়াখালীর এসপি।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই বৃদ্ধের পছন্দের সব প্রকার খাদ্যসামগ্রী নিয়ে এসপি মোহাম্মদ মইনুল হাসান তাঁর ঝুপড়ি ঘরে হাজির হন। করোনা মোকাবিলা পরিস্থিতি নিয়ে গত কয়েক দিনের অঘোষিত লকডাউনে অবরুদ্ধ হয়ে পড়েন বৃদ্ধ সোবাহান হাওলাদার।

পটুয়াখালীর দুমকী থানার পশ্চিম পাশে একটি ঝুপরি ঘরে গত কয়েকদিন পানি পান করে চলে তার জীবন। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

সংবাদটি পটুয়াখালীর এসপি মোহম্মদ মইনুল হাসানের দৃষ্টি গোচর হয়। বুধবার সকালে রসালো ফল এবং ১৫ দিনের চাল, ডাল, তেলসহ যাবতীয় একটি পরিবারের নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী নিয়ে এসপি তার বাড়িতে হাজির হয়ে তার হাতে তুলে দেয়। এসপির মাধ্যমে খাবার পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সোবাহান হাওলাদার।

কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, দুমকী উপজেলা চত্বরের পাশে গত কয়েকদিন অনাহারে কাটিয়েছি। কেউ খাবার নিয়ে দাঁড়ায়নি। কত মানুষ পাশ দিয়ে আনাগোনা করেছে। কেউ এক গ্লাস পানিও দেয়নি। অথচ যাদের দেখলে ভয় করি সেই পুলিশ খাবার নিয়ে ঝুপড়ি ঘরে হাজির।

এসপি বলেন, মঙ্গলবার রাতে বৃদ্ধের অসহায়ত্বের খবর চোখে পড়ে। তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করে খোঁজ-খবর নেই। প্রয়োজনে তাকে আরো খাবার সামগ্রী দেয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.