
এদিন স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম আকতারুজ্জামান সেলিম তাকে ভিক্ষুকমুক্ত পূর্ণবাসন প্রকল্পের আওতায় ২৫ হাজার টাকা দিয়ে একটি মুদি দোকান খুলে দিয়ে মালামাল ক্রয় করে দিয়েছেন।
রোববার দুপুরে তাকে আনুষ্ঠানিকভাবে এ দোকান খুলে দেয়া হয়। তখনই আর ভিক্ষা করবেন না বলে ঘোষণা দেন ভিক্ষারিনী মুসলেমা খাতুন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল করিম, সমাজ সেবা কর্মকর্তা হৃদয় হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম পুষ্প, ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



