
পুলিশ জানায়, ২০১৮ সালে ভ্রমণ ভিসা নিয়ে আমেনা খাতুন ভারতে যায়। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সে ভারতে বসবাস করছিল। পরে কলকাতা পুলিশ তাকে আটক করে আদালতে পাঠালে আদালত তাকে জেল হাজতে পাঠায়। ভারতের একটি মানবাধিকার সংস্থা তাকে জেল থেকে কলকাতার শোলপুর উজালা হোমে রাখেন। পরে দু‘দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
ইমিগ্রেশনের ওসি (তদন্ত) মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেরত আসা তরুণীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে। সেখান থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



