
অপরদিকে তানভিরের মা স্বপ্না বেগমের অভিযোগ, তার ছেলের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। ১৩ নভেম্বর পিঠা খেয়ে বাসা থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। কে বা কারা তার ছেলেকে তুলে নিয়ে গেছে বলে দাবি স্বপ্না বেগমের। এই ঘটনা নিয়ে গত ১৭ নভেম্বর রাতে উভয় পরিবারের পক্ষ থেকে ভৈরব থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরী করা হয়। এদিকে একজন ছেলের বয়সী কিশোরের সাথে তিন সন্তানের জননী প্রেম করে পালিয়ে গেছে প্রথমে বিষয়টি লজ্জায় পুলিশের কাছে বলতে পারছিলেন না স্বামী পিয়ার মিয়া। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে সব তথ্য।
স্থানীয়রা জানান, পিয়ার মিয়া ব্যবসার সুবাধে ঢাকায় থাকেন। ফলে পাশের বাড়ির তানভিরের সাথে পিয়ার মিয়ার স্ত্রী তিন সন্তানের জননী আবুনি বেগমের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। আর সুযোগ বুঝে লোকলজ্জা ভুলে উধাও হয়ে যায় তারা। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) বাহারুল খাঁন বাহার জানান, আমরা দু’জনকে উদ্ধার করতে চেষ্টা করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



