
মমতার আশ্বাস, আগামী দিনে এ রাজ্যে প্রচুর ইলিশ উত্পাদন করা হবে এবং তখন আর বাংলাদেশের ইলিশের দরকার হবে না। টাইমস অব ইন্ডিয়া।
এদিন পদ্মার ইলিশ ওপার বাংলার না যাওয়ায় বিধানসভায় আক্ষেপের সুর যায় মমতার গলায়। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক রহিমা বিবির এক প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘’বাঙালি মাছে-ভাতে থাকতে ভালবাসে। কিন্তু বাংলাদেশকে আমরা তিস্তার জল দিতে পারিনি। তাই ওরা আমাদের ইলিশ মাছ দেওয়া বন্ধ করে দিয়েছে। ওরা আমাদের বন্ধু দেশ। কিন্তু জল নেই তো কোথা থেকে দেব?’’
তিনি আরও বলেন, ‘আমরা ইলিশ মাছ নিয়ে রিসার্চ সেন্টার করেছি। আমাদের বাংলায় এখন ইলিশ মাছের অভাব নেই। আগামী দিনে গবেষণা শেষ হলে গোটা দেশে আমরা ইলিশ সরবরাহ করতে পারব। দু-এক বছরের মধ্যে আর বাইরে থেকে আনতে হবে না মাছ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



