Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক তুরস্ককে সামলানো ন্যাটোর জন্য এখন কঠিন
আন্তর্জাতিক

তুরস্ককে সামলানো ন্যাটোর জন্য এখন কঠিন

By জুমবাংলা নিউজ ডেস্কমে 26, 2022Updated:মে 26, 20223 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: সামরিক জোট ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও এর্দোয়ানের আমলে তুরস্কের সঙ্গে বাকি সদস্যদের সংঘাত বেড়েই চলেছে৷ ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তির পথে বাধা তারই আরেক লক্ষণ৷ খবর ডয়চে ভেলে’র।

এরদোগান

Advertisement

আতাতুর্কের আধুনিক তুর্কি রাষ্ট্রের অনেক মৌলিক বৈশিষ্ট্য সরাসরি চ্যালেঞ্জ করে চলেছেন রেচেপ তাইয়িপ এর্দোয়ান৷ দেশের ধর্মনিরপেক্ষ চরিত্র থেকে শুরু করে ইউরোপ তথা পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক আমূল বদলানোর চেষ্টা চালাচ্ছেন তিনি৷ সিরিয়া ও রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ন্যাটোর সম্মিলিত অবস্থানের বদলে এর্দোয়ান তুরস্কের নিজস্ব স্বার্থ কায়েম করার উপর জোর দিচ্ছেন৷ এমনকি ন্যাটোর বদলে রাশিয়া থেকে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম কিনেও অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছেন তিনি৷

বলা বাহুল্য, এর্দোয়ানের এমন ‘একলা চলো নীতি’ পশ্চিমা বিশ্বের সঙ্গে স্বার্থের সংঘাত বাড়িয়ে চলেছে৷ কুর্দি জনগোষ্ঠীর উপর তুরস্কের নিপীড়ন বিষয়টিকে আরও জটিল করে তুলেছে৷ অন্যদিকে তুরস্ক দেশের মধ্যে ও সিরিয়ায় কুর্দিদের শত্রু মনে করে৷ বিশেষ করে সিরিয়ায় তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রামে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে কুর্দি ওয়াইপিজি গোষ্ঠীর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে, তুরস্কের সেটা মোটেই পছন্দ নয়৷ সিরিয়া সীমান্তে এবং সে দেশের মধ্যে প্রায়ই ওয়াইপিজি যোদ্ধাদের সঙ্গে তুর্কি সৈন্যদের সংঘর্ষ হয়৷

২০১৯ সালে তুর্কি সেনাবাহিনী ওয়াইপিজি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানোর পর অন্য অনেক দেশের মতো ফিনল্যান্ড ও সুইডেনও তুরস্কে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে কিছু বিধিনিষেধ চাপিয়েছিল৷ কালিন অবিলম্বে সেই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন৷ তিনি বলেন, নর্ডিক দেশগুলি তুরস্কের দাবি সম্পর্কে অবস্থান নেওয়া পর্যন্ত সংলাপ চালু থাকবে৷

এমন প্রেক্ষাপটেই ন্যাটোর সব সদস্য দেশ ফিনল্যান্ড ও সুইডেনকে সেই সামরিক জোটে স্বাগত জানাতে প্রস্তুত হলেও তুরস্কের লাগাতার আপত্তির কারণে গোটা প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়েছে৷ তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান ফিনল্যান্ড ও সুইডেনের বিরুদ্ধে তার দেশ ও সিরিয়ায় কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সহায়তার অভিযোগ এনেছেন৷ তুরস্কের পিকেকে ও সিরিয়ার ওয়াইপিজি গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে স্পষ্ট পদক্ষেপ না নিলে তিনি এই দুই দেশের ন্যাটোয় যোগদানের বিরোধিতা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন৷ সমালোচকদের ধারণা, ন্যাটোর বাকি সদস্যদের নাগালে না পেয়ে শেষ পর্যন্ত এই ইস্যুতে তাদের জব্দ করার সুযোগ পেয়েছেন তিনি৷

পশ্চিম ইউরোপের প্রায় সব দেশেই কুর্দি জনগোষ্ঠী বাস করে এবং রাজনৈতিকভাবেও তারা তৎপর৷ শুধু ফিনল্যান্ড ও সুইডেনের উপর আলাদা করে সেই দায় চাপিয়ে দিয়ে সবাইকেই সম্ভবত বার্তা দিতে চাইছেন এর্দোয়ান৷ সমস্যা দূর করতে ফিনল্যান্ড ও সুইডেনের প্রতিনিধিদল তুরস্কে গিয়ে এর্দোয়ানের উপদেষ্টা ইব্রাহিম কালিনের সঙ্গে আলোচনা করেছেন৷ তুরস্কের নিরাপত্তা সংক্রান্ত দুশ্চিন্তা দূর করতে এই দুই দেশের উদ্যোগ দেখতে চান তিনি৷ তুরস্ক ফিনল্যান্ডে যে ২৮ জন ও সুইডেনে ১২ জনকে সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে, তাদের প্রত্যর্পণের দাবি করেন কালিন৷

তুরস্ক যেভাবে ফিনল্যান্ড ও সুইডেনের বর্তমান ‘দুর্বলতা’-র ফায়দা তোলার চেষ্টা করছে, ন্যাটোর অনেক সদস্য তা ভালো চোখে দেখছে না৷ আপাতত সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর উপর জোর দিচ্ছে সেই দেশগুলি৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বুধবার বলেন, তার দেশ এই দুই দেশকে ন্যাটোয় আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে৷ নরওয়ে সফরে গিয়ে তিনি আরও বলেন, আনুষ্ঠানিকভাবে সদস্য না হয়েও বহুকাল ধরেই ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোর মহড়ায় অংশ নিয়ে আসছে৷ নরওয়েও এই দুই দেশের অন্তর্ভুক্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে৷

২০২৩ সালে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এর্দোয়ানের প্রতি সমর্থন অনেক কমে যাওয়ায় তিনি ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোয় যোগদানের বিষয়টিকে হাতিয়ার করছেন বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন৷ টার্কিশ ফরেন পলিসি ইনস্টিটিউটের সভাপতি হুসেইন বাগচি সংবাদ সংস্থা ডিপিএ-কে বলেন, এর্দোয়ান পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কিছু একটা করে দেখাতে মরিয়া হয়ে উঠেছেন৷ সে ক্ষেত্রে সাফল্য এলে তিনি আগাম নির্বাচনেরও ডাক দিতে পারেন৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
oil-barrels-ai

তিন মাসে প্রথমবার ৮০ ডলারের নিচে নামল তেল

জুন 16, 2026
ভূমিকম্পে কাঁপল চীন

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

জুন 16, 2026
জার্সি

জি৭ সম্মেলনে ট্রাম্পকে জার্মানির জার্সি উপহার, ‘একই দলে আছি’ মন্তব্য মের্জের

জুন 16, 2026
Latest News
oil-barrels-ai

তিন মাসে প্রথমবার ৮০ ডলারের নিচে নামল তেল

ভূমিকম্পে কাঁপল চীন

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

জার্সি

জি৭ সম্মেলনে ট্রাম্পকে জার্মানির জার্সি উপহার, ‘একই দলে আছি’ মন্তব্য মের্জের

ট্রাম্প

পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প

গিলাফে সজ্জিত পবিত্র কাবা

নতুন গিলাফে সজ্জিত পবিত্র কাবা

বাংলাদেশ সীমান্ত

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

ট্রাম্প

চুক্তি সইয়ের সব কাজ শেষ, বিস্তারিত আসছে : ট্রাম্প

ইরানি

বারবার প্রতিশ্রুতি ভঙ্গের অভিজ্ঞতা সংশয়ে ইরানিরা

নতুন তৎপরতা

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

বাধ্য নয়

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa