Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : রাশিয়া
আন্তর্জাতিক

তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : রাশিয়া

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 15, 2020Updated:December 15, 20202 Mins Read

তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : রাশিয়া

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার কারণে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তুরস্কের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করায় চটেছে রাশিয়া। আঙ্কারার পাশাপাশি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে রাশিয়াও। খবর আনাদোলু এবং বিবিসির।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্জেই ল্যাভরভ বলেছেন, নিজ দেশের সুরক্ষায় প্রতিরক্ষাব্যবস্থা কেনার অধিকার সবারই রয়েছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে তুরস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বসিনিয়া-হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে এক সংবাদ সম্মেলনে সোমবার রুশ প্রতিরক্ষামন্ত্রী এসব কথা বলেন।

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত অকতাই বলেছেন, মার্কিন এ নিষেধাজ্ঞায় আমাদের কিছুই যায় আসবে না; বরং প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের নেতৃত্বে আমাদের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষাব্যবস্থা আরও জোরদার হবে।

এক টুইটবার্তায় তুর্কি ভাইস প্রেসিডেন্ট বলেন, কারও নিষেধাজ্ঞার পরোয়া করে না তুরস্ক। আমরা মার্কিন এ পদক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করি মার্কিন কর্তৃপক্ষ তাদের ভুল বুঝতে পারবে এবং তুরস্কের ওপর আরোপিত এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে।

তুরস্কের পার্লামেন্টের স্পিকার মুস্তফা সেনতপ ও এরদোগানের মুখপাত্র ইব্রাহীম কালিনও পৃথক টুইটবার্তায় এর নিন্দা জানিয়েছেন।

মার্কিন অর্থ মন্ত্রণালয় সোমবার তুরস্কের প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রধান ইসমাইল দেমির ও তার তিন সহকর্মীর ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করে।

এস-৪০০ কেনার পর থেকেই গত এক বছর ধরে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞার ফলে তুরস্কের ওই চার কর্মকর্তা ও তাদের পরিবার যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পদ থেকে থাকলে তা বাজেয়াপ্ত করা হবে।

তবে মার্কিন এ নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক রীতিনীতির বরখেলাপ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। একই সঙ্গে এর নিন্দা জানিয়েছে রাশিয়া, আজারবাইজান ও ইরান।

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, নিষেধাজ্ঞা কোনো কাজে আসবে না। কিন্তু এতে বিপরীত ফল হবে; সম্পর্কের ক্ষতি হবে।

তুরস্ক কূটনীতি ও আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধানের পক্ষে। আমরা একতরফা নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়ার পদক্ষেপ মেনে নেব না বলে জানিয়েছে তুরস্ক।

রাশিয়া গত বছর তুরস্কের কাছে স্থল থেকে আকাশে নিক্ষেপণযোগ্য এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বিক্রির পর তুরস্ক সেগুলো পরীক্ষাও করে দেখেছে।

তুরস্ক দাবি করছে, এ প্রতিরক্ষাব্যবস্থা কারও জন্য হুমকি নয়। কেবল শত্রু মোকাবেলায়ই এগুলো ব্যবহার করা হবে।

কিন্তু যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্রব্যবস্থাকে হুমকি হিসেবেই দেখছে এবং এর জেরে যুক্তরাষ্ট্র গত বছরই তুরস্কের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি বন্ধ করা এবং নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa