Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক তুরস্কে অর্থনীতি সচল রেখে ব্যতিক্রমী লকডাউন
আন্তর্জাতিক

তুরস্কে অর্থনীতি সচল রেখে ব্যতিক্রমী লকডাউন

By iNews DeskApril 18, 20203 Mins Read

তুরস্কে অর্থনীতি সচল রেখে ব্যতিক্রমী লকডাউন

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অধিকাংশ দেশ যেখানে লকডাউনে সেখানে তুরস্ক ভিন্ন পথে করোনাভাইরাস মোকাবেলা করছে। ব্যতিক্রমী এ লড়াইয়ে দেশটি আংশিক লকডাউন আরোপ করেছে। অর্থাৎ ২০ বছরের নিচে ও ৬৫ বছরের ঊর্ধ্বে বয়সীদের ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। বাকি নাগরিকরা অর্থাৎ যুবকদের কাজে বের হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এতে একদিনে অর্থনীতি চাঙ্গা থাকছে, অন্যদিকে করোনা সংক্রমণ কিছুটা হলেও এড়ানো সম্ভব হচ্ছে। তুরস্কের এ পন্থাকে অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ স্বাগত জানিয়েছেন।

এদিকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারীতে আক্রান্তদের এক-চতুর্থাংশই সুস্থ হয়ে পরিবারে ফিরে গেছেন। মারা গেছেন শনাক্তের মাত্র ১৪ দশমিক ৬৬ শতাংশ। এ তথ্য মিলছে শুধুমাত্র শনাক্তদের উপাত্ত বিশ্লেষণে। তবে বিশ্বজুড়ে এখনও অশনাক্ত রয়েছে গেছে লাখ লাখ রোগী। সকল শক্তি বিনিয়োগ করে প্রচেষ্টা চলছে তাদের শনাক্ত করে চিকিৎসা দেয়ার বা কোয়ারেন্টিন করে আরো সংক্রমণ রোধের। আর প্রতিষেধক বা ওষুধ তৈরির প্রচেষ্টাও চালাচ্ছেন ভাইরোলোজিস্ট, চিকিৎসা-গবেষণায় নিয়োজিতরা।

গতকাল রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে ২২ লাখ ২৬ হাজার ৯৪১ জন, মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ৫৯৭ জন এবং সুস্থ হয়ে পরিবারে ফিরে গেছেন ৫ লাখ ৬৩ হাজার ৬৭৪ জন। শনাক্তদের মধ্যে ১৪ লাখ ৫৬ হাজার ২৯৭ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন যাদের মধ্যে শঙ্কামুক্ত নন ৫৬ হাজার ৩৭৩ জনের মতো রোগী। অপরদিকে ৭ লাখ ১৪ হাজার জনের ফাইল বন্ধ করে দেয়া হয়েছে। কারণ তাদের মধ্যে ৫ লাখ ৬৩ হাজার ৬৭৪ জন চিকিৎসা নিয়ে পরিবারে ফিরেছেন আর ১ লাখ ৫০ হাজার ৫৯৭ জন মৃত্যুবরণ করেছেন।
এদিকে গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনাভাইরাসের আঁতুড়ঘর খ্যাত উহানে নতুন করে ১২৯০ জনের মৃত্যুর খবর দিয়েছে চীন। এছাড়া গতকাল ৫ সহস্রাধিক মৃত্যুর তালিকায় আরো যোগ হয়েছে- যুক্তরাষ্ট্রে ৮৬৪ (মোট ৩৫,৪৮১), যুক্তরাজ্যে ৮৪৭ (মোট ১৪,৫৭৬), ইতালিতে ৫৭৫ (মোট ২২,৭৪৫), স্পেনে ১৬৩ (মোট ১৯,৪৭৮), বেলজিয়ামে ৩০৬ (মোট ৫,১৬৩) হল্যান্ডে ১৪৪ (মোট ৩,৪৫৯), জার্মানিতে ১৪১ (মোট ৪,১৯৩), তুরস্কে ১২৬ (মোট ১,৭৬৯), ইরানে ৮৯ (মোট ৪,৯৫৮), সুইডেনে ৬৭ (মোট ১,৪০০), রাশিয়ায় ৪১ (মোট ২৭৩), সুইজারল্যান্ডে ৩৭ (মোট ১,৩১৮), মেক্সিকো ৩৭ (মোট ৪৮৬), ফিলিপাইনে ২৫ (মোট ৩৮৭), পর্তুগাল ২৮ (মোট ৬৫৭), ইন্দোনেশিয়ায় ২৪ (মোট ৫২০), রোমানিয়ায় ১৯ (মোট ৪১১), পোল্যান্ডে ১৮ (মোট ৩৩২), আলজেরিয়া ১৬ (মোট ৩৬৪), ডেনমার্ক ও বাংলাদেশে ১৫ জন করে।

গত ১০ এপ্রিল তুরস্কে হঠাৎ করেই আংশিক লকডাউন ঘোষণার পরপরই প্রয়োজনীয় পণ্য কিনতে দোকানে দোকানে ভিড় জমে। এ পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জাতির উদ্দেশে ভাষণে বলেন, তুরস্ক তার নাগরিকদের সুরক্ষায় যথেষ্ট। এ সময় তিনি ২০ বছরের নিচে এবং ৬৫ বছরের ঊর্ধ্বে বয়সীদের ঘরে থাকার নির্দেশ দেন। এর বাইরে সব নাগরিককে কাজে ফিরতে বলেন। তুরস্কে ক্ষুদ্র ব্যবসাগুলো বন্ধ। পণ্য ডেলিভারির শর্তে রেস্টুরেন্টগুলো খোলা।

পার্কের মতো জনসমাগমস্থলগুলো বন্ধ এবং ব্যাংকের কর্মঘণ্টা সীমিত করা হয়। এর বাইরে কলকারখানা, নির্মাণ কেন্দ্র এবং অন্য ব্যবসাগুলো পুরোদমে খোলা। বিশেষজ্ঞরা বলছেন, আংশিক বিধি নিষেধে তুরস্ক সফল হতে পারে। সূত্র : ওয়ার্ল্ডমিটার্স ও সিএনএন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa