Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক তুরস্ক ও ইরানের সঙ্গে সম্পর্ক নিয়ে কী বলছে কাতার
আন্তর্জাতিক

তুরস্ক ও ইরানের সঙ্গে সম্পর্ক নিয়ে কী বলছে কাতার

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 9, 2021Updated:জানুয়ারি 9, 20212 Mins Read

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেছেন, উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) সঙ্গে চলমান সংকট নিরসন হলেও ইরান ও তুরস্কের সঙ্গে দোহার সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না।

কাতারের ওপর সৌদি আরবের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরের অবরোধ উঠে যাওয়ার পর শুক্রবার দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে কাতারের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, উপসাগরীয় সংকট নিরসনে কিছু সমঝোতা করা হলেও কাতার তার স্বাধীন পররাষ্ট্রনীতি অব্যাহত রাখবে।

একটি দেশের সার্বভৌম সিদ্ধান্ত এবং জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করে দ্বিপক্ষীয় সম্পর্ক পরিচালিত হয়। তাই কোনো দেশের সঙ্গেই আমাদের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গারগাশ বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এক নম্বর বাণিজ্য অংশীদার তুরস্ক।

তিনি বলেছেন, ‘আমরা তুরস্কের সঙ্গে কোনো বিরোধ ধরে রাখতে চাই না।’

আরব দেশগুলোর বিরুদ্ধে গিয়ে তুরস্কের আঞ্চলিক ভূমিকা প্রসারিত করার ইচ্ছা উভয় দেশের মধ্যে প্রধান সমস্যা হিসাবে চিহ্নিত করেছেন গারগাশ।

এর আগে তিনি জানিয়েছিলেন, সংযুক্ত আরব আমিরাত শিগগিরই কাতারের সঙ্গে পরিবহন ও বাণিজ্য আবার শুরু করবে।

তিনি আরও বলেন, ‘আমরা খুশি যে, আমরা এই সংকট কাটিয়ে উঠেছি এবং আমরা উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের ভবিষ্যতের প্রত্যাশায় রয়েছি।’ তার দেশ আল-উলা চুক্তি বাস্তবায়নে কাজ করছে বলেও জানান তিনি।

২০১৭ সালে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। কাতার সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে এমন অভিযোগ তুলে বাণিজ্যিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় দেশ চারটি।

শুধু তাই নয়, দেশ চারটি অবস্থানরত সব কাতারি নাগরিকদের বের করে তারা। এ সময় ১৩ দফা দাবিও পেশ করে দেশ চারটি।

এর মধ্যে রয়েছে- আলজাজিরা নিউজ নেটওয়ার্ক বন্ধ, কাতারে তুরস্কের সামরিক উপস্থিতির সমাপ্তি এবং ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন। তবে দোহা এসব দাবি মেনে নেয়নি।

প্রতিবেশী দেশগুলো কাতারের ওপর আকাশ, স্থল ও নৌপথে সম্পর্ক ছিন্ন করার ফলে তুরস্ক, ওমান ও অন্যান্য দেশ থেকে খাদ্য ও ওষুধ আমদানি বাড়িয়ে দিতে বাধ্য হয় কাতার। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কুয়েতের মধ্যস্থতায় কাতারের সঙ্গে ফের সম্পর্কোন্নয়নের ব্যাপারে একমত হয় এই চারটি দেশ।

শনিবার থেকে কাতারের সঙ্গে জল, স্থল ও আকাশপথ উন্মুক্ত করে দিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

২০১৭ সালের ৫ জুন থেকে ব্যবসা-বাণিজ্য, ভ্রমণ যোগাযোগ-সব কিছুই বন্ধ ছিল। এছাড়া জল, স্থল ও আকাশপথও ছিল বন্ধ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আরব আমিরাতে ওয়ার্ক পারমিট

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর

জুন 10, 2026
চুক্তি

চুক্তি না হলে ইরানে জোরালো হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

জুন 10, 2026
tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

জুন 10, 2026
Latest News
আরব আমিরাতে ওয়ার্ক পারমিট

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর

চুক্তি

চুক্তি না হলে ইরানে জোরালো হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

নিরাপত্তা

ইসরায়েলের আগ্রাসন বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: এরদোয়ান

তেলের দাম

ফের বাড়ল তেলের দাম

গৃহকর্মী নেবে না

যেসকল দেশ থেকে গৃহকর্মী নেবে না কুয়েত

দাম ফের বাড়ল

বিশ্ববাজারে তেলের দাম ফের বাড়ল

সঙ্গে থাকব

মমতা দিদি যতদিন বেঁচে আছেন, তার সঙ্গে থাকব: দেব

পালটা জবাব

যুক্তরাষ্ট্রের হামলার পালটা জবাব দিল ইরান

হামলার জবাব

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ভয়াবহ: আরাঘচি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa