গেল ৫ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান। এটি তার তৃতীয় বিয়ে।

আর এই বিয়ের পরেই বিপাকে পড়েছেন বলিউড সুপারস্টার।
বারবার কেন হিন্দু মহিলাকে বিয়ে করছেন আমির- এই প্রশ্ন তুলে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে নায়ককে।
যদিও সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছিলেন আমির। কিন্তু এসবের মধ্যেই এবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে খুনের হুমকি পেলেন তিনি।
জানা গেছে, একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এবং একটি ভয়েস নোটের মাধ্যমে খুনের হুমকি দেওয়া হয়েছে অভিনেতাকে। এই দুটি যাচাই করছে মুম্বাই পুলিশ।
যদিও এই বিষয় নিয়ে আমির খান বা তার টিমে পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, হুমকির পোস্ট করা হয়েছে আরজু বিষ্ণোই, টাইসন বিষ্ণোইয়ের পক্ষ থেকে যারা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী বলে পরিচিত। যে বার্তা দেওয়া হয়েছে সেখানে আমিরের বারবার অন্য ধর্মে বিয়ে করাকে তুলে ধরা হয়েছে। আমির লাভ
জিহাদকে উৎসাহ দিচ্ছেন, এই অভিযোগ করে চরম পরিণতির হুঁশিয়ারি দেওয়া হয়।
পোস্টে লেখা, আমরা আমাদের ভাই, বোন এবং সহ-নাগরিকদের প্রতিশ্রুতি দিচ্ছি যে যারা এই ধরনের লজ্জাজনক কাজকে উৎসাহিত করবে, তাদের বিরুদ্ধে আমাদের নিজস্ব উপায়ে ব্যবস্থা নেওয়া হবে। যারা তারকা খাতির নামে এদিকে উৎসাহিত করছে তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে।
গত বছর জন্মদিনে গৌরীকে সবার সঙ্গে পরিচয় করান আমির খান। এরপরেই চলতি মাসে ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলের নিজ বাড়িতে তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন আমির খান।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এর আগে স্ত্রী রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। তাদের দুই সন্তান জুনাইদ খান ও ইরা খান রয়েছে। পরে তিনি বিয়ে করেন চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে। তাদের এক ছেলে আজাদ রাও খান। বিচ্ছেদের পরও সাবেক দুই স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



