Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক তেল সংকট নিয়ে জেদ্দায় বৈঠকে বসছেন বাইডেন
আন্তর্জাতিক

তেল সংকট নিয়ে জেদ্দায় বৈঠকে বসছেন বাইডেন

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 16, 2022Updated:July 16, 20221 Min Read

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার মধ্যপ্রাচ্য সফরের শেষ ধাপে শনিবার জ্বালানি তেলের অস্থিতিশীল মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সৌদি আরবের জেদ্দায় আরব নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন।

তেল সংকট নিয়ে জেদ্দায় বৈঠকে বসছেন বাইডেন

Advertisement

লোহিত সাগরের তীরে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম নগরী জেদ্দায় উপসাগরীয় সহযোগিতা পরিষদের ৬ নেতার পাশাপাশি মিশর, জর্ডান এবং ইরাকের নেতারা এই সম্মেলনে যোগ দেবেন।

বাইডেন শুক্রবার সৌদি আরবে পৌঁছেন। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র সৌদি আরবকে একদা মানবাধিকার লংঘনের রেকর্ডের কারণে ‘অপছন্দের’ তালিকায় রাখে। বাইডেনের এবারের এই সফরে তিনি বাদশা সালমান এবং কার্যত সৌদি শাসক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং অন্যান্য শীর্ষ সৌদি কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন।

বাইডেন এবং প্রিন্স মোহাম্মদের চড়া উত্তেজনা ছিল, বিশেষ করে বাইডেন প্রশাসন মার্কিন গোয়েন্দা  তথ্যে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার অভিযান প্রিন্স মোহাম্মদ অনুমোদন করেছিলেন বলে রিপোর্ট প্রকাশের পরে উত্তেজনা বৃদ্ধি পায়। ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে জামাল খাসোগিকে নির্মমভাবে হত্যা করা হয়। এতে বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি হয়।

বাইডেন এখন কয়েক দশকের পুরানো কৌশলগত মিত্র সৌদি আরবের সাথে পুনরায় সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হয়ে উঠেছেন। সৌদি আরব বিশ্বে তেলের প্রধান সরবরাহকারী এবং মার্কিন অস্ত্রের আগ্রহী ক্রেতা।

জ্বালানি মূল্যের উর্ধ্বগতি কমাতে এবং নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের ক্ষমতা পরিবর্তনের হুমকি মোকাবেলায় ওয়াশিংটন বিশ্বের বৃহত্তম অপরিশোধিত রফতানিকারক সৌদি আরবের তেলের সরবরাহ উন্মুক্ত করতে চায়। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

July 12, 2026
Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

July 12, 2026
ঋণ শোধ

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে ঋণ শোধ, ১ হাজার টাকার বদলে দিলেন ২৫ হাজার

July 12, 2026

Latest News

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

ঋণ শোধ

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে ঋণ শোধ, ১ হাজার টাকার বদলে দিলেন ২৫ হাজার

সৌদি ভ্রমণ

সৌদি ভ্রমণে বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের সুখবর, অনলাইনে মিলবে ই-ভিসা

ট্রাম্প

ইরানের হাতে নিজে হত্যার শিকার হলে কী করবে মার্কিন বাহিনী, জানালেন ট্রাম্প

পরমাণু স্থাপনা

সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

অন্ধকারে কিউবা

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার অন্ধকারে কিউবা

Khamini

খামেনিকে উৎসর্গ করে আদনান সামির ৪ গান

সৌদি আরব

ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে বড় সুখবর দিলো সৌদি আরব

Sky

এক বছর চাঁদ-মঙ্গলে থাকতে চান? স্বেচ্ছাসেবী খুঁজছে নাসা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa