Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক থাইল্যান্ডে বিক্ষোভের খবর সম্প্রচার করায় টেলিভিশন বন্ধ
আন্তর্জাতিক

থাইল্যান্ডে বিক্ষোভের খবর সম্প্রচার করায় টেলিভিশন বন্ধ

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 20, 20202 Mins Read

থাইল্যান্ডে বিক্ষোভের খবর সম্প্রচার করায় টেলিভিশন বন্ধ

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে সরকারের সমালোচনা করার কারণে মঙ্গলবার একটি অনলাইন টিভি স্টেশনকে সম্প্রচার বন্ধের আদেশ দিয়েছে দেশটির একটি আদালত। খবর রয়টার্স’র।

মঙ্গলবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সরকার এবং রাজতন্ত্রের বিরুদ্ধে তিন মাসের বেশি সময় ধরে চলে আসা প্রতিবাদ-বিক্ষোভ বন্ধে গত সপ্তাহে জারিকৃত জরুরি অবস্থা লঙ্ঘনের দায়ে টেলিভিশন স্টেশনটিকে অভিযুক্ত করেছে আদালত।

দেশটির ডিজিটাল মন্ত্রণালয়ের মুখপাত্র পুচাপং নোথাইসং সাংবাদিকদের বলেন, ‘ভুয়া তথ্য’ আপলোড করে ভয়েস টিভি থাইল্যান্ডের কম্পিউটার অপরাধ আইনও লঙ্ঘন করেছে।

প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা ও রাজতন্ত্রের বিরুদ্ধে চলমান বিক্ষোভ বন্ধে থাইল্যান্ডের সরকার তাদের দৃষ্টিতে ক্ষতিকারক মনে হওয়া সংবাদ প্রকাশ ও বিক্ষোভে নিষেধাজ্ঞা দিয়েছে। এতে দেশটির সরকার বিভিন্ন মানবাধিকার সংগঠনের সমালোচনা কুড়িয়েছে।

ভয়েস টিভির প্রধান সম্পাদক হৃত্বিকর্ন মহাখচাভর্ন বলেছেন, আদালতের আদেশ তাদের কাছে না আসা পর্যন্ত তারা সম্প্রচার চালিয়ে যাবেন।

তিনি আরও বলেছিলেন, “আমরা জোরালোভাবে জানাচ্ছি যে আমরা সাংবাদিকতার নীতির ভিত্তিতে কাজ করে যাচ্ছি এবং আমরা বর্তমানে আমাদের কাজ চালিয়ে যাবো।’’

এদিকে সোমবার থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে যে আরও তিনটি গণমাধ্যম তদন্তাধীন রয়েছে।

ভয়েস টিভির একাংশের মালিকানা সিনাওয়াত্রা পরিবারের। থাইল্যান্ডের সাবেক দুই প্রধানমন্ত্রী থাকসিন ও ইংলাক সিনাওয়াত্রা এ পরিবারের সদস্য। ২০১৪ সালে এক অভ্যুত্থানে ইংলাককে ক্ষমতাচ্যুত করেছিলেন তৎকালীন সেনাপ্রধান প্রায়ুথ।

থাকসিন ও ইংলাক দু’জনই থাইল্যান্ড থেকে পালিয়ে অন্য দেশে অবস্থান করছেন। তাদের দুজনের বিরুদ্ধ দুর্নীতির মামলা রয়েছে। তবে তারা ওই মামলাগুলোকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করে আসছেন।

চলমান সংকট নিয়ে আগামী সপ্তাহে পার্লামেন্টে জরুরি অধিবেশন ডাকার ব্যাপারে মঙ্গলবার প্রায়ুথের মন্ত্রিসভা সম্মত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। পার্লামেন্টে প্রায়ুথের দলের সংখ্যাগরিষ্ঠতা আছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa