জুমবাংলা ডেস্ক: বান্দরবান জেলার থানচির জীবন নগরে পর্যটকবাহী গাড়ি গভীর খাদে পড়ে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement
তাদের মধ্যে আহত দুজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- ওয়াহিদ ও হামিদুল ইসলাম। আহত হামিদুল ইসলাম স্টেট এন্ড লিগ্যাল অফিাসের

সিনিয়র সিকিউরিডটি গার্ড। অন্যদের নাম এখনো পাওয়া যায়নি।

পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ৯জনের একটি দল এক্স নোহা নিয়ে বান্দরবানে আস্।ে সকালে বান্দরবান থেকে তারা থানচি যাবার পথে জীবননগর নামক স্থানে গাড়িটি প্রায় ২ হাজার ফুট গভীর খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই একজন মারা যায়। এরমধ্যে আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে থানচি ও বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নিয়ে আসলে আহতদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। বাকিদের এখনো উদ্ধারে অভিহযান চলছে। থেমে-থেমে বৃষ্টি হওয়ায় উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর।

এ বিষয়ে থানচি থানার ইউএনও রাহুল চন্দ জানান, উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আহত ও নিহতরা বুয়েটের নিরাপত্তা শাখার। সূত্র: বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.