
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তেলেঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলার এক পুলিশ স্টেশনের অভিযুক্ত ওই এএসআইয়ের নাম হাসান। জেলা সদর দফতরে আর্মড রিজার্ভ ইউনিটে কর্তব্যরত তিনি। অভিযোগ, পুরুষ ব্যারাকের বেঞ্চে শুয়ে এক মহিলা হোম গার্ডকে দিয়ে মাসাজ নিচ্ছিলেন তিনি। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ কার্যত স্বীকারও করে নিয়েছেন হাসান।
ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার। এসপি বিজয় কুমার এবিষয়ে এএসপি ভাস্করকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের ভিত্তিতে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন। কিন্তু কর্তব্যরত থাকাকালীন পুলিশের এমন আচরণে সোশ্যাল মিডিয়া জুড়েই উঠেছে সমালোচনার ঝড়।
সূত্র: কলকাতা ২৪
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



