Advertisement
জুমবাংলা ডেস্ক : বরিশালের উজিরপুরে পুলিশের সামনে থানায় ঢু‌কে প্রতিপক্ষ যুবককে মারধরের চেষ্টায় বাধা দিতে গিয়ে হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহ‌ত‌দের প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে। এ ঘটনায় চারজন‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে উজিরপুর মডেল থানায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হ‌লেন- উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের সজিব হাওলাদার, মাইনুল ইসলাম রাজীব, হাসান শেখ ও সাইফুল ইসলাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, যৌন হয়রানির অভিযোগে উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে আজিজ ফকিরের ছেলে নোমান ফকির অনিককে (২৪) মেয়ের অভিভাবকরা তার বাবার প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে নোমান ফকির অনিককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। এরপর বিকেলে যৌন হয়রানির শিকার শিক্ষার্থীর ভাই মুন্ডপাশা গ্রামের সজিব হাওলাদার, মাইনুল ইসলাম রাজীব, হাসান শেখ, সাইফুল ইসলাম, সজল হাওলাদারসহ ৬ থেকে ৭ জন থানায় ঢুকে নোমান ফকির অনিকের ওপর ফের হামলা চালায়। এ সময় থানায় কর্তব্যরত ডিউটি অফিসার এসআই সুদেব, এসআই মাহাবুব ও এএসআই হাসান তাদেরকে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা চালায় তারা।

উজিরপুর মডেল থানা পু‌লি‌শের ওসি জিয়াউল আহসান জানান, পুলিশের ওপর হামলার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এ ঘটনায় চারজ‌নকে আটকও করা হ‌য়ে‌ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.