Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক থামানো যাচ্ছে না পঙ্গপালের আক্রমণ
আন্তর্জাতিক

থামানো যাচ্ছে না পঙ্গপালের আক্রমণ

By Saiful IslamJanuary 30, 20203 Mins Read

থামানো যাচ্ছে না পঙ্গপালের আক্রমণ

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ১৯৩৭ সালে যুক্তরাষ্ট্রের কলোরাডোতে পঙ্গপালের এক বিশাল স্রোত নির্মূল করতে চলন্ত ট্রেন থেকে আগুন নিক্ষেপ করেছিল সেনাবাহিনী। তবে তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। পঙ্গপাল সব বাধা অতিক্রম করে জমির সব ফসল খেয়ে ফেলে।

৮০ বছরের বেশি সময় পরেও, ভয়ঙ্কর পঙ্গপালের ঝাঁক নিয়ন্ত্রণ করার কোন কার্যকরী উপায় পাওয়া যায়নি। গত সপ্তাহে জাতিসংঘ ঘোষণা করেছিল যে, পঙ্গপালের সবচেয়ে ধ্বংসাত্মক প্রজাতি ‘মরু পোকা’ পূর্ব আফ্রিকায় আক্রমণ করেছে। আগামী কয়েক মাসের মধ্যে, পোকামাকড়গুলো সংখ্যা ৫০০ গুণ বৃদ্ধি করতে পারে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ৭০ বছরের মধ্যে কেনিয়াতে কখনো পঙ্গপালের এত বিশাল ঝাঁক দেখা যায়নি।

খালি চোখে ঘাসফড়িংয়ের মতো দেখতে পঙ্গপালের একেকটি ঝাঁক, প্রায় ৪৬০ বর্গ মাইল জমি জুড়ে ছড়িয়ে পড়তে পারে। হাজার হাজার বছর ধরে এরা টিকে আছে। ব্রিটিশরা আফ্রিকা এবং মধ্য প্রাচ্যে কীটপতঙ্গদের বিরুদ্ধে লড়াই করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই একটি পঙ্গপাল ইউনিট গঠন করেছিল। ১৯৭৬ সালে নিউইয়র্ক টাইমসের এক সাংবাদিক বলেছিলেন, ‘আকাশ ঢেকে ফেলা’ এবং ‘ফসলের জমি মুছে দেয়া’ পঙ্গপালের ঝাঁক হয়তো উন্নত প্রযুক্তির মাধ্যমে নির্মূল করা সম্ভব হতে পারে। তবে এখনও পঙ্গপালের অত্যাচার অব্যাহত রয়েছে।

বর্তমানে এই সমস্যার বিরুদ্ধে যা করা যায় তা হলো পূর্বাভাস দেয়া যে, কখন কোথায় এর প্রকোপ দেখা দিতে পারে। এ বিসয়ে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির গ্লোবাল লোকোস্ট ইনিশিয়েটিভের গবেষণা সমন্বয়কারী রিক ওভারসন বলেন, ‘পঙ্গপাল ছোট থাকতেই ধ্বংস করতে হয়। কারণ বড় হলে যখন এগুলোর ডানা শক্তিশালী হয়, তখন আর মারার উপায় থাকে না।’ তিনি বলেন, ‘এগুলো প্রচুর উড়তে পারে। তারা এক সপ্তাহের মধ্যে এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়তে পারে।’

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে পঙ্গপালের আক্রমণ আরও তীব্র হতে পারে। আগামী কয়েক মাসে, পূর্ব আফ্রিকার পঙ্গপালগুলো তাদের খাদ্য শেষ হওয়ার আগে পর্যন্ত গাছপালা এবং ফসলি জমিতে আক্রমণ চালিয়ে যাবে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, পৃথিবীর প্রায় ২০ শতাংশ ভূমি পঙ্গপালের আক্রমণের শিকার হয়। বিশ্বের দরিদ্রতম ৬৫ টিরও বেশি দেশে এর প্রকোপ দেখা যায় এবং বিশ্বের জনসংখ্যার দশ ভাগের এক ভাগের জীবিকা ক্ষতিগ্রস্থ হয়। তবে বিশেষজ্ঞদের মতে, পঙ্গপাল পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয়। সর্বোপরি, সম্ভব হলেও সেটি উচিত হবে না। কারণ, এটি প্রকৃতির অংশ। এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে। বর্তমানে শুধু এগুলো ধ্বংস না করে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

যদিও পঙ্গপাল প্রচুর ক্ষতি করে, তবুও এগুলো নিয়ন্ত্রণে গবেষণার জন্য তহবিলের অভাব রয়েছে। এর একটি কারণ হল, পঙ্গপাল কয়েক বছর পর পর হঠাৎ আক্রমণ করে, ফলে অন্যসময় এগুলো নিয়ে খুব একটা মাথা ঘামানো হয় না। এর চেয়ে বড় কথা, পঙ্গপালের ঝাঁক সাধারণত ধনী দেশগুলোতে দেখা যায় না। এটি দরিদ্র লোকদের উপর প্রভাব ফেলছে। সুতরাং ধনী দেশগুলির আগ্রহের অভাব রয়েছে। সূত্র : নিউজ রিপাবলিক।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa