Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় গত এক মাসে ২৮ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এই ২৮ জনের মধ্যে অধিকাংশই করোনা আক্রান্ত হয়ে এবং ২ জন ডাকাতের গুলিতে খুন হয়েছেন। বর্তমানে শতাধিক বাংলাদেশি নাগরিক করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছেন।

সর্বশেষ বৃহস্পতিবার এক দিনের ব্যবধানে ৪ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন করোনা আক্রান্ত হয়ে এবং একজন ডাকাতের গুলিতে খুন হয়েছেন।

দেশটির হাউটেং (জোহানেসবার্গ) প্রদেশে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জিল্লুর রহমান করোনা আক্রান্ত হয়ে দীর্ঘ দুই সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেছেন। তাকে আজ জোহানেসবার্গে দাফন করা হয়েছে। অপরদিকে লিম্পুপু প্রদেশের মাসিনাতে সিলেট বিয়ানীবাজার উপজেলার শেরপুরের বাসিন্দা শিপন মাহামুদ করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছেন।

নর্থওয়েস্ট প্রদেশের কালাসড্রপ এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে জসিম তালুকদার নামে অপর এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

অপর ঘটনায় বুধবার সন্ধ্যায় ইস্টার্ন কেপ প্রদেশের আলিওয়েল নর্থ এলাকায় সশস্ত্র কৃষ্ণাঙ্গ ডাকাতের গুলিতে খুন হয়েছেন নোয়াখালী সদর উপজেলার সাহাপুর গ্রামের বাসিন্দা আবদুল জাহের বাহার। কয়েকজন সশস্ত্র কৃষ্ণাঙ্গ ডাকাত কাস্টমার সেজে বাহারের দোকানে গিয়ে গুলি করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.